ফাইল ছবি
আন্তর্জাতিক

গাজায় ১ ঘণ্টার হামলায় নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ হামলায় মাত্র ১ ঘণ্টার মধ্য নিহত হয়েছেন ৫১ জন ফিলিস্তিনি।এ সময় আরও প্রায় ৩০০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: বিহারে ট্রেন দুর্ঘটনা, হতাহত শতাধিক

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে গাজায় ইসরায়েলি বিমান হামলার পর ১ ঘণ্টায় কমপক্ষে ৫১ জন মারা গেছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

হামলার পর সাবরা, আল জায়তুন, আল নাফাক ও তাল আল হাওয়া এলাকায় আরও ২৮১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

আরও পড়ুন: ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, নিহত ২৩০০

অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও সাড়ে ৫০০০-এর বেশি ফিলিস্তিনি।

গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা বলছে, ভূখণ্ডটিতে ইসরায়েলের বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১২০০ জনে পৌঁছেছে। এছাড়া আরও প্রায় ৫৬০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের এ মন্ত্রণালয়।

আরও পড়ুন: ইসরায়েলকে অস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ক্রমবর্ধমান হতাহতের কারণে গাজা ভূখণ্ড জুড়ে হাসপাতালগুলোতে ইতিমধ্যেই ব্যাপক চাপের সৃষ্টি হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের বিধ্বংসী হামলা অব্যাহত থাকায় গাজায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

অবরুদ্ধ ঘনবসতিপূর্ণ এ ভূখণ্ডে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস করেন। ইসরায়েলি হামলা ক্রমশ মরিয়া হয়ে উঠছে। এ পরিস্থিতিতে গাজার ফিলিস্তিনিদের আর কোথাও যাওয়ার জায়গা নেই।

আরও পড়ুন: কিবুৎজে ৪০ শিশুর মরদেহ উদ্ধার

প্রসঙ্গত, মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন ও অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে সামরিক অভিযান চালায় গাজার স্বধীনতাকামী সংগঠন হামাস।

এরপর থেকে টানা ৬ দিনের এ সংঘাতে নিহত ইসরায়েলিদের সংখ্যা ১২০০ জন ছাড়িয়েছে। তাদের মধ্যে রয়েছে বহু সেনাসদস্য, নারী ও শিশু। এছাড়া আরও হাজার হাজার ইসরায়েলি আহত হয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা