সংগৃহীত
আন্তর্জাতিক
নাইজারে সংকট

ফরাসি দূতাবাসে বিদ্যুৎ,পানি ও খাদ্য বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: নাইজারের রাজধানী নিয়ামিতে দেশটির সামরিক সরকার ফ্রান্স দূতাবাসের বিদ্যুৎ,পানিসহ জরুরি সেবা বন্ধ করে দিয়েছে। এমনকি বাইরে থেকে দূতাবাসে কোনো খাবারও ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানকার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো একাধিক স্থানীয় সূত্রের বরাতে এসব তথ্য জানায়।

আরও পড়ুন: হত্যা মামলা থেকে অব্যাহতি

সোমবার (২৮ আগস্ট) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানা যায়, নাইজারের ফরাসি ক্যানসুলেটেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ন্যাশনাল সাপোর্ট কমিটি ফর দ্য সেফগার্ডিং অব কান্ট্রির (সিএনএসপি) সভাপতি এল ইসা হাসুমি বোরিমা নাইজারে ফরাসি ঘাঁটির পানি, বিদ্যুৎ সরবরাহ ও খাদ্য পণ্য স্থগিত করার নিদের্শ দিয়েছেন। যারা পণ্য ও সেবা সরবরাহে ফরাসিদের সহায়তা করবে তারা জনগণের শত্রু বলে বিবেচিত হবে বলেও জানান তিনি।

এর আগে জান্তা ফরাসি রাষ্ট্রদূতকে নাইজার ছাড়তে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দেয়। শনিবার (২৭ আগস্ট) জান্তা সমর্থকরা প্ল্যাকার্ড বহন করে ফ্রান্সবিরোধী স্লোগান দেয়। ফ্রান্স সরকারকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য অভিযুক্ত করে আসছে তারা। সামরিক সরকারের পক্ষ থেকে ফরাসি সেনা ও রাষ্ট্রদূত নাইজার না ছাড়লে তাদের দূতাবাস ও সামরিক ঘাঁটিতে হামলার হুমকিও দেওয়া হয়।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

এর আগে নাইজারের পররাষ্ট্রমন্ত্রী বাকেরি সাঙ্গারি বলেছিলেন, ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে তার সাথে দেখা করার আমন্ত্রণে সাড়া দেননি। শুক্রবার (২৬ আগস্ট) বাকেরি সাঙ্গারি দ্বিপক্ষীয় সম্পর্কের দ্রুত অবনতি ঘটতে থাকায় গত ফরাসি রাষ্ট্রদূতকে নাইজার ছাড়ার নির্দেশ দেন।

এদিকে ঐ দিন সন্ধ্যায় ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ক্ষমতায় বসা কোনো সরকার বল প্রয়োগ করে এমন অনুরোধ করার ক্ষমতা রাখে না। শুধুমাত্র বৈধভাবে নির্বাচিত কর্তৃপক্ষই রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে পারে।

আরও পড়ুন: কঙ্গোয় সন্ত্রাসী হামলা, নিহত ১৪

ফ্রান্সের দেড় হাজার সেনা নাইজারে মোতায়েন আছে। এই সেনা সদস্যরা কয়েক বছর ধরে বিভিন্ন জিহাদি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে বাজোম সরকারকে সহযোগিতা করেছে। যুক্তরাষ্ট্রেরও প্রায় ১ হাজার সেনা মোতায়েন আছে।

গত ২৬ জুলাই নাইজারে প্রেসিডেন্ট গার্ডের প্রাক্তন কমান্ডার জেনারেল আবদুরাহামানে চিয়ানি সামরিক ঘটান ও মোহাম্মদ বাজোমকে ক্ষমতাচ্যুত করেন। প্যারিস শুরু থেকেই সেনা অভ্যুত্থানের দ্বিমত করে আসছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজোমকে অবশ্যই ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে তাদের দাবি এটা। (সূত্র: আনাদোলু এজেন্সি)

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আগামী বছর জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পন...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা