ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইতালিতে বন্যায় ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ এমিলিয়া-রোমাগনায় তুমুল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জন মারা গেছেন।

আরও পড়ুন: ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

৬ মাস বৃষ্টিপাতের পর গত দেড় দিনে এ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় প্রায় ১৩ হাজার লোককে তাৎক্ষণিক বাড়িঘর ছাড়তে হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

বোলোগনা শহর ও উত্তর-পূর্ব উপকূলের মধ্যে প্রায় ১১৫ কিলোমিটারের ভেতর প্রায় প্রতিটি নদী প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার এসব এলাকা থেকে আরও মরদেহ পাওয়া গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৮০টি ভূমিধস হয়েছে। দমকলকর্মীরা লোকজনকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পাঠাতে সহযোগিতা করে। বোলোগনার দক্ষিণে বোটেঘিনো ডি জোকা এলাকায় রবার্টা লাজারিনির (৭১) বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ‘রোজ মেরিনার্স ভবন’ ঝুঁকিপূর্ণ ঘোষণা

রবার্টা লাজারিনি বলেন, খুব খারাপ ৪৮ ঘণ্টা পার করলাম। পুরো গ্রাম পানি-কাদায় ডুবে গেছে। বুধবার গ্রামের রাস্তা, বাড়ি, বাগান সব প্লাবিত হয়েছে। জীবনে এ এলাকায় এমন কিছু দেখিনি। জলাবদ্ধ হয়ে পড়লে কী করতে হবে তাৎক্ষণিক বুঝতে পারিনি।

এমিলিয়া-রোমাগনা প্রদেশে শুধু নদী নয়, খালগুলোও প্লাবিত হয়েছে। দেশটির সিভিল প্রটেকশন মিনিস্টার নেলো মুসুমেসি বলেন, ইতালির জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় রূপ নিয়েছে। ৩৬ ঘণ্টায় গড়ে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। কিছু এলাকায় ৫০ সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

আরও পড়ুন: কূটনীতিকদের নিরাপত্তা বেশ ভালো

তিনি জানান, গত ৪০ বছরে কোনো অঞ্চলে বাঁধ নির্মাণ করা হয়নি। এ অবস্থা থেকে রক্ষা পেতে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারদের নতুন পদ্ধতি প্রয়োগ করতে হবে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার আগামী মঙ্গলবার সংকটকালীন বৈঠক আহ্বান করেছেন।

এমিলিয়া-রোমাগনা প্রদেশের প্রেসিডেন্ট স্টেফানো বোনাচ্চিনি বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা