প্রণব মুখার্জির অবস্থা সংকটাপন্ন
আন্তর্জাতিক

প্রণব মুখার্জির অবস্থা সংকটাপন্ন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থা এখন সংকটাপন্ন। সোমবার (১০ আগস্ট) কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের পর থেকে তিনি দিল্লির একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১১ আগস্ট) তার মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার অবস্থা সংকটাপন্ন।

হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, ৮৪ বছর বয়সি প্রাক্তন রাষ্ট্রপতিকে ভেন্টিলেশনে রাখা হলেও তার কারণ করোনা নয়। তিনি স্বাভাবিক ভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মূল সমস্যা হল, অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না।

প্রণব মুখার্জি দীর্ঘদিন ধরেই রক্ত পাতলা রাখার ওষুধ খান। সেই কারণেই রক্ত পুরোপুরি জমাট বাঁধছে না। রক্ত জমাট না-বাঁধা পর্যন্ত তাঁর অবস্থার উন্নতি হবে না বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বিভিন্ন ক্ষেত্রের চিকিৎসকদের নিয়ে তৈরি একটি দল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির দেখভাল করছেন। সরকারের শীর্ষ স্তর থেকে নিয়মিত ভাবে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত বোরবার রাতে শৌচালয়ে পড়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ সেখানেই পড়ে থাকেন প্রণব মুখার্জি। চোট পান মাথায়। সোমবার হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষায় জানা যায়, মাথায় রক্ত জমাট বেঁধেছে। এরপর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। তখনই কোভিড পরীক্ষায় পজিটিভ হিসেবে শনাক্ত হন তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা