আন্তর্জাতিক

করোনার ভ্যাকসিনে পুতিনের সার্টিফিকেট!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বহুল প্রতীক্ষিত ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের অনুমোদনের কথা জানিয়েছেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে তার মেয়ে ভ্যাকসিনটি গ্রহণ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত সরকারি এক অনুষ্ঠানে তিনি বলেন, মস্কোর গামেলিয়া ইন্সটিটিউটের তৈরি করা টিকা নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমি আবারো বলতে চাই যে এটি (করোনার ভ্যাকসিন) সমস্ত প্রয়োজনীয় পরীক্ষায় পাশ করেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্যাকসিনটি ব্যবহারের সম্পূর্ণ সুরক্ষা এবং এর কার্যকারিতা নিশ্চিত করা।

পুতিন আরও বলেন, পরীক্ষার সময় এই ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, করোনার বিরুদ্ধে ভ্যাকসিনটি দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা দেখায়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্যাকসিনটি নিরাপদ বলেও দাবি করেছেন। দাবির স্বপক্ষে তার যুক্তি, নিরাপদ বলেই তিনি তার মেয়েকে টিকা দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি জানি এটা দারুণ কার্যকর। যত পরীক্ষা আছে, এর সব কটিতেই এটি পাস করেছে। সত্যিই দারুণ শক্তিশালী এর প্রতিরোধ ক্ষমতা ।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা