আন্তর্জাতিক

ভারতে বিধ্বস্ত প্লেনের ব্ল্যাক বক্স পাঠানো হবে আমেরিকায়

ইন্টারন্যাশনাল ডেস্ক:

কেরেলার কোঝিকোড়ে দুর্ঘটনাগ্রস্থ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার (ডিএফডিআর) পাঠানো হতে পারে আমেরিকায়।

দুর্ঘটনার পরে বিমানের ব্ল্যাক বক্স থেকে প্রধান যে দু’টি তথ্যভাণ্ডার পাওয়া যায় তার একটি ডিএফডিআর এবং অন্যটি ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর)। এই দু’টি যন্ত্রাংশকে ডি-কোড করলে দুর্ঘটনার আগে পাইলট ও কো-পাইলটের মধ্যে কথোপকথন, এটিসি-র সঙ্গে তাদের কথাবার্তা এবং শেষ মুহূর্তে বিমানের গতিবেগ, সেখানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না— সব কিছু জানা যায়।

সিভিআর ডি-কোড করার সরকারি ব্যবস্থা থাকলেও বিমান মন্ত্রণালয়ের একটি সূত্র সোমবার জানিয়েছে, ডিএফডিআর ডি-কোড করার কোনও ব্যবস্থা সরকারের নেই। বিভিন্ন বেসরকারি বিমান সংস্থার থাকলেও সেখান থেকে সাধারণত এই ধরনের তদন্তে সাহায্য নিতে চান না তদন্তকারী অফিসারেরা। সে ক্ষেত্রে ডিএফডিআর পাঠানো হতে পারে আমেরিকায়, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)-এর কাছে। আমেরিকা সরকারের অধীনে এই বোর্ড সব ধরনের তদন্তের কাজে সাহায্য করে।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তার কথায়, দুর্ঘটনাগ্রস্থ বিমানটি যেহেতু বোয়িং-এর তৈরি তাই বোয়িং-কে এমনিতেই এই তদন্তের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার একটি বেসরকারি টিভি সাক্ষাৎকারে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-এর ডিজি অরুণ কুমারও জানিয়েছেন, তদন্তের কাজে সাহায্য করতে আগামী সপ্তাহে বোয়িংয়ের দল ভারতে আসবে। কিন্তু, এখন নিয়মিত আন্তর্জাতিক উড়ান বন্ধ। তা হলে ডিএফডিআর কী করে পাঠানো হবে?

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ‘বন্দে ভারত’ উড়ানে পাঠানো যেতে পারে। নয়তো ভারতে বসে ডিএফডিআর এর তথ্য কম্পিউটার মারফত আমেরিকায় পাঠানোরও উপায় রয়েছে। আন্তর্জাতিক বিমান পরিবহণের নিয়ম অনুযায়ী, বিমানে কোনও বিদেশি থাকলে, সংশ্লিষ্ট দেশের সরকারকেও তদন্তের কাজে আমন্ত্রণ জানাতে হয়। তবে, গত শুক্রবার ওই বিমানে কোনও বিদেশি ছিলেন না বলেই মন্ত্রণালয়ের সূত্রে জানা গিয়েছে।

সে দিনের দুর্ঘটনায় মারা গিয়েছেন দুই পাইলট। আহত চার বিমানকর্মীর মধ্যে দু’জন এখনও হাসপাতালে। তাদের অবস্থা আগের থেকে ভাল বলে বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে। এ দিনই সংস্থাটি জানিয়েছে, আহত যে যাত্রীরা কোঝিকোড়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন, তাদের মধ্যে ৫৬ জনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। এখনও ৯৩ জন যাত্রী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

বিমানে সব মিলিয়ে ১৮৪ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তাদের মধ্যে যে ১৬ জন যাত্রী মারা গিয়েছিলেন তাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তে সাহায্য করতে বিমান সংস্থার কর্তারা এখনও রয়ে গেছেন সেখানে।

ঘটনাস্থলে তদন্তে নেমে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শেষ মুহূর্তে যখন পাইলট দীপক বসন্ত শাঠে এবং অখিলেশ কুমার বুঝতে পারেন যে বিমানকে কিছুতেই রানওয়ের মধ্যে থামানো যাবে না, তখন তারা বিমান নিয়ে আবার উড়ে যেতে চেয়েছিলেন। তদন্তকারীরা ভেঙে পড়া বিমানের ককপিটের ছবি দিয়ে জানিয়েছেন, টেক-অফ লিভার উপর দিকে তোলা ছিল। যা দেখে মনে হয় যে, তারা উড়ে যেতে চেয়েছিলেন। পাইলটদের একাংশের অবশ্য দাবি, বিমান ভেঙে পড়ার পরে যখন উদ্ধারকারীরা ককপিট থেকে দীপক ও অখিলেশকে উদ্ধার করেন, তখন তাদের কারও হাত লেগেও তো ওই লিভার উপরে উঠে যেতে পারে। শুধু লিভার দেখেই কী করে তদন্তকারীরা নিশ্চিত হচ্ছেন?

বিমান মন্ত্রণালয়ের একটি সূত্র অবশ্য জানিয়েছে, শুধু টেক-অফ করার ওই লিভার নয়, আরও কিছু তথ্য প্রমাণ, কিছু যন্ত্রের মাপকাঠি দেখেও মনে হয়েছে শেষ মুহূর্তে বিমান নিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন পাইলটেরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবা ও বোনের পর চলে গেল ছোট্ট মুন্না

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাসের লাইনের...

রেললাইনে হেঁটে গেম খেলছিল দুই কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই কি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা