বন্যায় ৭৪ লাখ মানুষ বিহারে ক্ষতিগ্রস্ত
আন্তর্জাতিক

বন্যায় ক্ষতিগ্রস্ত বিহারের ৭৪ লাখ মানুষ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের বিহার রাজ্যে বন্যা পরিস্থিতি দিনে দিনে মারাত্মক অবনতি ঘটছে। সেখানে বন্যার জেরে মোট ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৭৪ লাখ মানুষ।

রোববার (০৯ আগস্ট) বিহারের দুর্যোগ মোকাবিলা দপ্তরের বুলেটিনে জানানো হয়, বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় নতুন করে বিপদে পড়েছেন প্রায় ৮৭ হাজার মানুষ। এই পর্যন্ত বিহারে বন্যায় মৃত্যু ঘটেছে কমপক্ষে ২৪ জনের। সেইসঙ্গে প্রচুর ফসল এবং সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে।

বুলেটিনে আরও জানানো হয়, বিহারের ১৬টি জেলার ১২৫টি ব্লকের মধ্যে ১২৩২টি পঞ্চায়েত এলাকা বন্যার জেরে পানিমগ্ন হয়ে পড়েছে। যার মধ্যে বিহারের দ্বারভাঙ্গা থেকে সবথেকে বেশি মৃত্যুর খবর উঠে এসেছে।

দ্বারভাঙ্গা জেলায় বন্যার জেরে মৃত্যু হয়েছে এই পর্যন্ত ৯ জনের। এরপরেই রয়েছে মুজফফরপুর জেলা। সেখানে মারা গিয়েছে ৬ জন, চম্পরণে ৪ জন, সারনে ২ জন এবং সিওয়ানে মারা গিয়েছে ২ জন।

জানা গেছে, নেপাল থেকে সৃষ্টি হয়ে যে নদীগুলি বিহারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই নদীগুলিতেই ভয়ঙ্করভাবে পানি বৃদ্ধি ঘটেছে। ফলে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। বন্যার জেরে বিহারের সিতামারহি, শেওয়ার, কিষানগঞ্জ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সাহারশা, মাধেপুর, মধুবনী, সমষ্টিপুর জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা