রাধাকৃষ্ণ মন্দিরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

রাধাকৃষ্ণ মন্দিরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী (ভিডিও)

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নিউজিল্যান্ডের অকল্যান্ডে রাধাকৃষ্ণ মন্দির ঘুরে গেলেন সে দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। শুধু ঘুরে যাওয়াই নয়, সেখানে ভারতীয় রীতি মনে সবাইকে নমস্কার করলেন। শুধু তাই নয়, মন্দিরে সবার সঙ্গে বসে ভারতীয় খাবারও খেয়ে গেলেন। তার সেই বিশেষ বিশেষ মুহূর্তের ছবি ও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জেসিন্ডা বৃহস্পতিবার (৬ আগস্ট) ওই মন্দিরে যান। তাকে সেখানে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত মুক্তেশ কে পরদেশি। জেসিন্ডার রাধাকৃষ্ণ মন্দিরে ঘুরে যাওয়ার বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি নিজের টুইটার হ্যান্ডলে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী প্রথা মেনে জুতো খুলে মন্দিরের প্রবেশ করেন। মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গে পুজারিরা সংস্কৃত মন্ত্রোচ্চারণ শুরু করেন। তাকে উত্তরীয় ও টিকা সহযোগে স্বাগত জানানো হয়। তিনিও সবাইকে ভারতীয় রীতি মেনে হাত জোড় করে ‘নমস্তে’ বলেন।

মন্দিরে প্রার্থনা সেরে সবার সঙ্গে খাওয়া দাওয়াও করেন জেসিন্ডা। সেখানে তাকে পুরি, ছোলার তরকারি আর ডাল খেতে দেখা যায়। তার এই ছবি ভিডিওগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা সেই ভিডিও এবং ছবি দেখে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন।

তারা বলেন, প্রধানমন্ত্রী যে শুধু মন্দিরে গিয়েছিলেন তাই নয়, তাকে দেখে বোঝা যাচ্ছে তিনি সেখানকার মানুষের সঙ্গেও বেশ একাত্ম হয়ে গিয়েছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা