কেরালায় ভূমিধসে নিহত বেড়ে ৪৩
আন্তর্জাতিক

কেরালায় ভূমিধ্বসে নিহত বেড়ে ৪৩

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের কেরালা রাজ্যের একটি চা বাগানে ভূমিধ্বসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন ৪৩ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে।

রাজ্যটির ইদ্দুকি জেলায় ভূমিধ্বসের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

রোববার (১০ আগস্ট) জেলাটির তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, এদিন এক শিশুসহ আরও ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার চা বাগানের শ্রমিকরা যখন ঘুমাচ্ছিলেন তখন ভারি বৃষ্টির কারণে ভূমিধ্বস হয়।

ইদ্দুকি জেলার কর্মকর্তা এইচ. দিনেশান জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত রাখতে হয়।

শেষ মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বেশ কয়েকটি জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে। ছয়টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক জানিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা