আন্তর্জাতিক

গাজার সঙ্গে সীমান্ত পারাপার বন্ধ করলো ইসরায়েল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

গাজা উপত্যকা সংলগ্ন অন্যতম একটি সীমান্ত পারাপার বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের পক্ষ থেকে ইসরায়েলি অংশে আগুনযুক্ত বেলুন ছোড়ার প্রতিক্রিয়ায় মঙ্গলবার (১১ আগস্ট) এ ঘোষণা দেওয়া হয়। আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আগুনযুক্ত ঘুড়ি ও বেলুন উড়িয়ে মাঝে মাঝেই ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে থাকে ফিলিস্তিনিরা। সম্প্রতি নতুন করে গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে ‘আগুন বেলুন’ পাঠানোর প্রবণতা শুরু হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে আরব নিউজ জানিয়েছে গাজা থেকে ছোড়া এসব বেলুনের কারণে ইসরায়েল সীমান্তে ৩০টিরও বেশি জায়গায় আগুন ধরতে দেখা গেছে।

মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘কারেম শালম পারাপার দিয়ে জরুরি মানবিক সরঞ্জামাদি ও জ্বালানি বাদে অন্য সব পণ্য পরিবহন বন্ধ থাকবে।’

ইসরায়েল ও মিসরের সঙ্গে গাজার তিনটি প্রধান সীমান্ত পারাপার রয়েছে। এর একটি হলো কারেম শালম। প্রতিদিন এ পারাপার দিয়েই বেশিরভাগ পণ্য পরিবহন হয়ে থাকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা