আন্তর্জাতিক

ফের মিসাইল ছুড়লো উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : আবারও দুটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। সিউল ও ওয়াশিংটনের সামরিক মহড়া চালানোর কয়েকদিন পরেই এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হলো।

আরও পড়ুন : বিক্ষোভে উত্তাল ইসরায়েল

সোমবার (২৭ মার্চ) দেশটি এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, ‘আমাদের সামরিক বাহিনী উত্তর হাওয়াংহাই প্রদেশের জুংওয়া এলাকা থেকে সকাল ৭টা ৪৭ মিনিটে পূর্ব সাগরের দিকে ছোড়া দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে।’

আরও পড়ুন : কমছে মুরগির দাম

জেসিএস আরও জানায়, ‘আমাদের সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে মহড়ার জেরে নজরদারি ও সতর্কতা জোরদার করেছে।’

গত ২৩ মার্চ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ‘ফ্রিডম শিল্ড’ নামে বৃহত্তম সামরিক মহড়া চালানো হয়। দেশ দুটির নিরাপত্তাজনিত কারণে এ ধরনের মহড়াকে উত্তর কোরিয়া ২০১৮ সাল থেকে হুমকি হিসেবে দেখছে।

আরও পড়ুন : সংক্রমণ ও প্রাণহানিতে শীর্ষে রাশিয়া

উত্তর কোরিয়া ২০২২ সালে ৭০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যার মধ্যে মার্কিন মূল ভূখণ্ডে পৌঁছানোর সম্ভাব্য রেঞ্জসহ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল।

প্রসঙ্গত, পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা