ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

আটা নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সরকারি বিতরণ কেন্দ্র থেকে বিনামূল্যে আটা আনতে গিয়ে অন্তত চারজন বয়স্ক মানুষ মারা গেছেন।

আরও পড়ুন: ব্যাটারির পানি পানে মা-মেয়ের মৃত্যু

শনিবার (২৫ মার্চ) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কলকাতা ২৪ এর খবরে বলা হয়, আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি মোকাবিলা করার জন্য, বিশেষ করে পাঞ্জাব প্রদেশের দরিদ্রদের জন্য বিনামূল্যে আটা প্রকল্প চালু করা হয়েছিল। এর সুযোগ নিতে সরকারি বিতরণ কেন্দ্রে ভিড় জমায় বহু মানুষ।

পাঞ্জাব সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিনামূল্যে গমের আটা নিতে এসে মুলতান, মুজাফফরগড় এবং ফয়সালাবাদ শহরে গত কয়েক দিনে চার বয়স্ক লোক মারা গেছে এবং অনেকে অজ্ঞান হয়ে পড়েছে।

তিনি বলেন, মানুষের প্রচুর ভিড় এবং বিতরণ কেন্দ্রে সুযোগ-সুবিধা না থাকায় এসব ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অবসাদে দুইজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে পুলিশ লাঠিচার্জ করে জনগণকে কাতারে দাঁড় করিয়ে দেয়। এসব বিতরণ কেন্দ্রের বিরুদ্ধে জেলা প্রশাসনের যথাযথ ব্যবস্থা না করা এবং ময়দা কম সরবরাহের অভিযোগ তুলেছেন মানুষ। ময়দা না পাওয়ায় পাকিস্তানের অনেক এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা