আন্তর্জাতিক

বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন চুক্তি 

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী দেশ বেলারুশের ভূমিতে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে দেশটির সঙ্গে মস্কোর একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।

আরও পড়ুন : স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২৫ মার্চ) এমন এক সময় পুতিনের এই ঘোষণা সামনে এলো যখন পশ্চিমা এবং কিছু রাশিয়ান রাজনৈতিক ভাষ্যকার ইউক্রেন যুদ্ধে রাশিয়ায় সম্ভাব্য পরমাণু হামলা চালাতে পারে বলে ধারণা করছেন।

টানা ১৩ মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ এই আগ্রাসনের জেরে পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর ও এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ডনবাস অঞ্চলের বাখমুত শহর দখলে সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে রুশ বাহিনী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পুতিন বলেন, বেলারুশের সঙ্গে হওয়া এই চুক্তি পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তির লঙ্ঘন করবে না। যুক্তরাষ্ট্রও তার ইউরোপিয়ান মিত্রদের ভূমিতে কয়েক দশক ধরে পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা একমত হয়েছি আমাদের আন্তর্জাতিক বিধি-নিষেধ লঙ্ঘন না করে আমারও তাই করব। আমি জোর দিয়ে বলছি, পরমাণু অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তির আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন না করেই তা হবে।

আরও পড়ুন : বিএনপি পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত

ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো অনেক দিন ধরেই তার দেশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়টি উত্থাপন করে আসছিলেন। কারণ সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ডের সঙ্গে বেলারুশের সীমান্ত রয়েছে। এছাড়া ইউক্রেনের সঙ্গেও বেলারুশের বিস্তৃত সীমান্ত রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা