সংগৃহীত
আন্তর্জাতিক

৩ কোটি টাকার লটারি জয় বাংলাদেশির

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় সাপ্তাহিক মাহরুজের লটারিতে বিজয়ী হয়ে ১০ লাখ দিরহাম (প্রায় ৩ কোটি টাকা) জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি।

আরও পড়ুন : সৌদিতে ১৭ হাজার প্রবাসী গ্রেফতার

রোববার (২৬ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ খবর জানায়।

খালিজ টাইমস জানিয়েছে, ওই বাংলাদেশির নাম মোহাম্মদ। তার র‌্যাফেল আইডি নাম্বার ৩২২৮৪৪৫৬।

এটি মাহরুজ সাপ্তাহিক লটারির ১২১তম ড্র ছিল। আর বিজয়ী হিসেবে বাংলাদেশের মোহাম্মদ ১০ লাখ দিরহাম জিতে নিয়েছেন। এছাড়া এ সপ্তাহেই প্রথমবারের মতো লটারিতে রাখা হয় ১০০ গ্রামের সোনার কয়েন। আর প্রথম ব্যক্তি হিসেবে এই সোনার কয়েন জিতে নিয়েছেন ম্যারি গ্রেস নামের এক ব্যক্তি।

মোহাম্মদসহ এ সপ্তাহে সব মিলিয়ে পুরস্কার জিতেছেন ১ হাজার ৬৩ জন অংশগ্রহণকারী। সবাই মিলে বাড়িতে নিয়ে গেছেন ১৪ লাখ ৬৩ হাজার দিরহাম।

আরও পড়ুন : জার্মানিতে গোলাগুলি, নিহত ২

প্রসঙ্গত, মাহরুজ লটারির নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি কোটিপতি হন। এবার সেই ভাগ্যবান কোটিপতি হিসেবে নাম ওঠে বাংলাদেশি মোহাম্মদের। এরআগে গত সপ্তাহে এক ভারতীয় এই পুরস্কার জিতেছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা