আন্তর্জাতিক

চীনা অনুপ্রবেশের নথি গায়েব!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতীয় সরকারি কর্মকর্তাদের বিবৃতি, সংবাদমাধ্যমের প্রতিবেদন, গালওয়ান সংঘর্ষে নিহত ভারতীয় সেনাদের তালিকা ছড়িয়ে রয়েছে অন্তর্জালে। কিন্তু বৃহস্পতিবার খোদ ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেই উধাও হয়ে গেল লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে চীনা ফৌজের অনুপ্রবেশের নথি!

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল মে মাসের গোড়ায় লাদাখে চীনা সেনার অনুপ্রবেশ সংক্রান্ত নথিটি। সাইটের ‘কী নতুন’ বিভাগে ‘এলএসি-তে চীনা আগ্রাসন’ শিরোনামে লেখা হয়েছিল, ‘‘২০২০ সালের ৫ মে থেকে লাদাখের নিয়ন্ত্রণরেখা বিশেষত গালওয়ান উপত্যকায় চীনের হানাদারি বাড়ে। মে মাসের ১৭-১৮ তারিখে চীনারা কংরং নালা, গোগরা এবং প্যাংগং লেকের উত্তর পাড়ে এলএসি অতিক্রম করে।’’

এলএসি-তে উত্তেজনা কমাতে দু’পক্ষের ডিভিশন এবং কোর কমান্ডার স্তরের বৈঠকের উল্লেখও ছিল উধাও হওয়া নথিতে। ছিল ১৫ জুনের গালওয়ান সংঘর্ষ এবং তার পরে ২২ জুন কোর কমান্ডার স্তরের দ্বিতীয় বৈঠক ও কূটনৈতিক স্তরের আলোচনায় মুখোমুখি অবস্থান থেকে ‘সেনা পিছনো’ (ডিসএনগেজমেন্ট) এবং ‘সেনা সংখ্যা কমানো’ (ডিএসক্যালেশন)-র প্রক্রিয়ার বিষয়ে আলোচনার প্রসঙ্গও। মন্তব্য করা হয়েছিল, ‘‘চীনের একতরফা অনুপ্রবেশের ফলে পূর্ব লাদাখে স্পর্শকাতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিবর্তিত পরিস্থিতির উপর নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ এবং দ্রুত পদক্ষেপের প্রয়োজন রয়েছে।’’

কিন্তু ‘এলএসি-তে চীনা আগ্রাসন’ শিরোনামের নথিটি বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে গায়েব হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট লিঙ্কটিও আর কাজ করছে না। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজ গণমাধ্যমকে জানায়, ‘‘আমাদের মাধ্যমে এই কাজ হয়নি।’’

যদিও ঘটনাপর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায় রয়েছে বলেই অভিযোগ উঠেছে। গালওয়ান সংঘর্ষের চার দিন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদল বৈঠকে বলেছিলেন, ‘‘ওখানে (লাদাখ) কেউ আমাদের সীমান্ত পেরিয়ে ঢুকে আসেনি। ওখানে আমাদের এলাকায় কেউ ঢুকেও বসে নেই।’’ এ বার সরকারি দস্তাবেজ থেকেও মুছে গেল লাদাখে চীনা সেনার অনুপ্রবেশের প্রসঙ্গ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা