ছবি-সংগৃহীত
জাতীয়

বাংলাদেশে আসছে গঙ্গা বিলাস

সান নিউজ ডেস্ক: বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী ‘এম ভি গঙ্গা বিলাস’ উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের বারানসি থেকে যাত্রা শুরু করে এই প্রমোদতরী এখন কলকাতায়।

আরও পড়ুন: নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৮

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এটির বাংলাদেশে প্রবেশের কথা রয়েছে। এর আগে মালদার ফারাক্কা হয়ে মুর্শিদাবাদের ভাগীরথী নদী দিয়ে নদীয়ার গঙ্গা হয়ে কলকাতায় পৌঁছায় গঙ্গা বিলাস।

জানা গেছে, বিলাসবহুল প্রমোদতরী গঙ্গা বিলাসের যাত্রীদের কলকাতা ঘুরিয়ে দেখানোর জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। সেই দলের প্রতিনিধিরাই গঙ্গা বিলাসের দেশ-বিদেশের পর্যটকদের গঙ্গা-সংলগ্ন কলকাতার সৌন্দর্য ঘুরিয়ে দেখাবেন। যার মধ্যে রয়েছে, হাওড়া স্টেশন সংলগ্ন মল্লিক ঘাট, এটি কলকাতার মধ্যে ফুলের অন্যতম বৃহত্তম বাজার। এছাড়াও রয়েছে কলকাতার প্রতিমা তৈরীর জন্য প্রসিদ্ধ কুমোরটুলি এলাকা।

আরও পড়ুন: ‍পুলিশের অভিযানে গ্রেফতার ৭৩

বারানসির আদলে সম্প্রতি কলকাতা, হাওড়া সংলগ্ন বিভিন্ন জায়গায় গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে। কলকাতার গঙ্গার তীরে সেই আরতিও দেখানো হবে দেশ-বিদেশের পর্যটকদের।

তাছাড়া ভিক্টোরিয়া, জাদুঘর, ন্যাশনাল লাইব্রেরী, জৈন মন্দিরের মতো কলকাতার বিশেষ-বিশেষ দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখানো হবে। বিলাসবহুল প্রমোদতরী গঙ্গা বিলাস তিন দিন কলকাতায় থাকার পর সুন্দরবন ঘুরে মঙ্গলবার বাংলাদেশের ঢাকা হয়ে বরিশালে যাবে।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ সন্ত্রাসী আটক

এই প্রমোদতরী বাংলাদেশে প্রায় ১৫ দিন থাকার কথা রয়েছে। বাংলাদেশ ঘুরে গঙ্গা বিলাস আবার ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড়ে যাবে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে এই বিলাসবহুল প্রমোদতরী যাত্রা শুরু করেছে। ৫১ দিনের এই যাত্রাপথে প্রমোদতরীটি উত্তরপ্রদেশের বারানসি-কলকাতা ছুয়ে বাংলাদেশে হয়ে আসামে পৌঁছবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হারিয়ে যাচ্ছে প্রকৃতির শিল্পী বাবুই পাখি

আবহমান কাল থেকে গ্রাম বাংলার উচু তাল গাছে দল বেধে বাসা বা্েঁধ বাবুই পাখি। এখন...

মধুখালীতে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর অভিযোগ 

ফরিদপুরে মাদকসহ আটকের পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অব...

মোংলায় ওসিকে ঘিরে বিএনপির দুই গ্রুপের অবস্থান

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র বিরুদ্ধে একটি মহলের তথাকথিত ষড়যন্ত্...

মালয়েশিয়ার পথে ‘প্রথম রাষ্ট্রীয় সফরে’ তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দে...

বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা, কী বলছে সমীকরণ?

ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের কোটি সমর্থকের হৃদয়জুড়ে দুটি নাম-ব্রাজিল আর...

মালয়েশিয়ার রাজার সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষ...

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সাভারে ছাত্রদলের শক্তি প্রদর্শন

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভা...

অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

‘এবারের এইচএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পর...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছে !  

সোমবার (২২ জুন) দেশটির সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে সম্ভাব্য প্রধানমন্ত্...

খুলনার সন্ত্রাসী তুষারসহ গ্রেফতার ৫

রোববার (২১ জুন) খুলনার সন্ত্রাসী তুষার শিকদারসহ ৫ জনকে ঢাকা থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা