প্রতীকী ছবি
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ সন্ত্রাসী আটক

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরাকান স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৮

আটক আরসা সদস্যরা হলেন, ডা. রফিক কমান্ডার (৫৪), মোহাম্মদ রফিক (২০), নুরুল আমিন (৩৪) ও খায়রুল আমিন (৩২)। তারা সবাই আরসার সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

আর্মড পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। শনিবার গভীর রাতে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

রোববার (২৯ জানুয়ারি) রাত সাড়ে এগারোটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ (অতিরিক্ত) মো. আবু সালাম চৌধুরী (ল অ্যান্ড মিডিয়া)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উখিয়া বাজারে আরসা’র আহত সদস্যদের জন্য ওষুধ সংগ্রহ করতে এলে অভিযান চালায় আর্মড পুলিশ ও র‌্যাবের দল।

আরও পড়ুন: বিশ্বব্যাপি কমেছে প্রাণহানি

এ সময় পুলিশ ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়। এছাড়াও আটক ডা. রফিক ক্যাম্পে শাহাব উদ্দিন হত্যা মামলার প্রদান আসামি বলে জানিয়েছে র‌্যাব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা