সারাদেশ

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে র‍্যাব। এ সময় চারটি স্টিলের তলোয়ার একটি স্টিলের পাইপ জব্দ করা হয়।

আরও পড়ুন: দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নের মসজিদ ব্যাপারি বাড়ি সংলগ্ন রাস্তা থেকে র‍্যাব-১১ এর একটি দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শরীফপুর গ্রামের আক্কাস সর্দার বাড়ির নিজাম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ওরফে রাফি (১৬) একই গ্রামের ইব্রাহিম সর্দার বাড়ির নুর আলমের ছেলে আবুল কাদের বিজয় (১৬), সৈয়দ বেপারি বাড়ির মো.ডালিমের ছেলে মো. ইমন হোসেন (১৬) একলাশপুর গ্রামের ভূঁইয়া বাড়ির জাহিদুল ইসলাম সবুজের ছেলে আরাফাত হোসেন আরিফ, হাজীপুর গ্রামের সেকান্দর মিস্ত্রি বাড়ির মো.হারুনের ছেলে মো.রাসেল (১৫)।

আরও পড়ুন: পেরুতে বাস খাদে, নিহত ২৪

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গতকাল রাত ৯টার দিকে র‍্যাব থানায় হস্তান্তর করে। এই ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা