ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

বিদেশিরা কানাডায় বাড়ি কিনতে পারবে না

সান নিউজ ডেস্ক: আপাতত কানাডায় বাড়ি কিনতে পারবে না বিদেশি বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের জন্য দরজা বন্ধ করেছে দেশটি।

আরও পড়ুন: কারাগারে সশস্ত্র হামলায় নিহত ১৪

সিএনএনের এক প্রতিবেদন এ কথা বলা হয়েছে। ১ জানুয়ারি থেকে কানাডায় একটি নতুন আইন কার্যকর হয়েছে। এই আইনে বিদেশি বিনিয়োগকারীদের জন্য দুই বছরের জন্য বাড়ি কেনা নিষিদ্ধ করা হয়েছে। মহামারির পর কানাডায় বাড়ির দাম ব্যাপকভাবে বেড়ে যায়। তাই এই আইনটি পাস করা হয়।

তাছাড়া দেশটির অনেক রাজনীতিবিদ মনে করেন বিদেশিরা এজন্য দায়ী। বিশেষ করে বিনিয়োগকারী হিসেবে যারা বাড়ি কিনছেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পার্টির ওয়েবসাইটে জানানো হয়, কানাডার বাড়ি মুনাফাভোগী, ধনী করপোরেশন ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। যা আকাশছোঁয়া দামের একটি বাস্তব সমস্যার দিকে নিয়ে যাচ্ছে। বলা হয়, বাড়ি মানুষের জন্য, বিনিয়োগকারীদের জন্য নয়।

গত ২৩ জুন কানাডার পার্লামেন্ট প্রহিবিশন অন দ্য পারচেজ অফ রেসিডেনশিয়াল প্রপার্টি বাই নন-কানাডিয়ানস অ্যাক্ট পাশ করে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে আইনটি কার্যকর হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: মানুষের কল্যাণে কাজ করছে সরকার

আগামী দুই বছর এ আইন বলবত থাকবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে কানাডার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশিদের আবাসন সম্পদ কেনায় সহযোগিতা করলে চড়া অর্থদণ্ড দিতে হবে। তবে অন্যান্যদের জন্য এই আইন কার্যকর হবে না।

কানাডার রিয়েল স্টেট অ্যাসেসিয়েশন জানিয়েছে, ২০২০ ও ২০২১ সালে বাড়ির দাম বেড়ে আকাশচুম্বী হয়। যদিও ২০২২ সালে দাম কিছুটা কমেছে। সর্বোচ্চ মূল্য থেকে মূল্য কমেছে ১৩ শতাংশ। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের মতো ব্যাংক অব কানাডা সুদের হার বাড়িয়েছে। ফলে দেশটিতে মর্টগেজ হারও বেড়েছে।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সাক্ষাৎকারে বলেন, ২০২৩ সাল হবে কানাডীয়দের জন্য কঠিন সময়। একসঙ্গে এর মোকাবিলা করতে হবে। প্রত্যক্ষ সরকারি সহায়তা নিয়ে তিনি জনগণের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

আরও পড়ুন: যুদ্ধের অবসান চাই

প্রসঙ্গত, সুদের হার বৃদ্ধি, আকাশচুম্বী মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নাগরিকদের শূন্য ব্যাংক অ্যাকাউন্ট— সব মিলিয়ে কঠিন অবস্থায় কানাডার অর্থনীতি।

২০০৮ সালের পর ব্যাংক ঋণে সুদের হার বাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে ব্যাংক অব কানাডা। আয় বাড়েনি, তবে মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে। সুদের হার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রবাসীদের মধ্যেও বিরূপ প্রভাব ফেলেছে। নিম্নবিত্তদের জন্য চালু করা ফুড ব্যাংকে দীর্ঘ হচ্ছে লাইন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা