আন্তর্জাতিক

পুতিনের পারমাণবিক হুমকি নাকচ

সান নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে পরমাণু হুমকি দেয়ার কয়েকদিন পরই রাশিয়ান কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন : বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন

শুক্রবার রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে না এবং ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সাথে কোনও সংঘর্ষও ক্রেমলিনের কাম্য নয়।

রিয়াবকভ সাংবাদিকদের বলেন, আমরা কাউকে পারমাণবিক অস্ত্রের হুমকি দিচ্ছি না। এগুলো ব্যবহারে রাশিয়ার সামরিক মতবাদে রূপরেখা দেয়া হয়েছে।

এই সপ্তাহের শুরুর দিকে একটি টেলিভিশন ভাষণে, ইউক্রেনে সামরিক শক্তি বাড়ানোর জন্য আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেয়ার সাথে সাথে রাশিয়ান অঞ্চলগুলি হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার বিষয়ে সর্তক করেন পুতিন।

তবে রিয়াবকভ বলেছেন যে রাশিয়া যুক্তরাষ্ট্র বা ন্যাটোর সাথে উন্মুক্ত দ্বন্দ্ব চাইছে না এবং পরিস্থিতি আরও জটিল করতে চায় না।

বুধবার ভাষণে পুতিন বলেছিলেন, তিনি ইউক্রেনে চলমান চারটি অঞ্চল জুড়ে সংযুক্তিকরণ গণভোটকে সমর্থন করেন।

এদিকে দিমিত্রি মেদভেদেভ সহ রাশিয়ান কর্মকর্তারা বলেছেন, অঞ্চলগুলি রাশিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেলে এই অঞ্চলগুলিতে ইউক্রেনীয় আক্রমণ রাশিয়ার উপর সরাসরি আক্রমণ হিসাবে বিবেচিত হবে।

আরআইএ নভোস্তি বার্তা সংস্থা জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে পরিস্থিতি জটিল হওয়া সত্ত্বেও, মস্কো এবং ওয়াশিংটন পারমাণবিক সংঘাতের জড়াবে না।

আরও পড়ুন : জাপানে টাইফুনের আঘাত, নিহত ২

এছাড়া দুই অবসরপ্রাপ্ত রাশিয়ান জেনারেল আল জাজিরাকে বলেছেন যে তারা বিশ্বাস করেন যে পারমাণবিক সংঘর্ষের সম্ভাবনা কম

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা