ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমির খান গ্রেফতার!

সান নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। তল্লাশি চালিয়ে আমিরের বাড়ি থেকে ১৭ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন আমির। শনিবার (২৪ সেপ্টেম্বর) আটকদের আদালতে পেশ করা হবে।

একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগের তদন্তে নেমে গার্ডেনরিচের শাহি আস্তাবল গলি, পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা, নিউটাউনসহ শহরের ছয়টি জায়গায় গত ১০ সেপ্টেম্বর অভিযান শুরু করেছিল ইডি।

আরও পড়ুন: জাপানে টাইফুনের আঘাত, নিহত ২

তদন্তকারী সংস্থার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আমিরের ঘরের খাটের তলা থেকে বান্ডিলের পর বান্ডিল নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। মোট ১৭ কোটি ৩২ লাখ টাকা উদ্ধার করা হয়, যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে।

গার্ডেনরিচের ব্যবসায়ী নিসার আহমেদ খানের ছেলে আমিরের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় একটি প্রতারণার অভিযোগ করা হয়েছিল। সেই পুরনো মামলার তদন্তে নেমে আমিরের বিরুদ্ধে অভিযান শুরু করে তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা