করোনা সংক্রমণ এই মুহূর্তে ঊর্ধ্বমুখী (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে করোনা শনাক্ত ৫২ কোটি ছুঁইছুঁই 

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এসময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৯৬১ জনের। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে চার শতাধিক।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৯৮ হাজার ৬৪৯ জন। আগের দিন বৃহস্পতিবার ৫ লাখ ৭৫ হাজার ৩০৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

শুক্রবার (১৩ মে) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ লাখ ৮৪ হাজার ৪১১ জনের। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৫১ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার ৭৮৭ জন। এর মধ্যে ৪৭ কোটি ৪৪ লাখ ৯ হাজার ৯৭ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাজ্যে। এদিন দেশটিতে ২৮৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৭০৮ জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৫৮ জনের। শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৬১৫ জনে।

এছাড়া বিশ্বে দিনে শনাক্তেরও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৫ হাজার ৮৩০ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮ কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৩৭৯ জন। এসময় দেশটিতে মারা গেছেন ২২২ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ১০৯ জনের।

আরও পড়ুন: ‘রোগীদের সেবার মানসিকতা থাকতে হবে নার্সদের’

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

১ ব্যারেল ১ ডলার সমপরিমান ক্রিপ্টোকারেন্সি হবে টোল !

যুদ্ধবিরতি শুরুর পর মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। আর বার্তা সংস্থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা