আন্তর্জাতিক

দেশে দেশে ভয়ংকর ওমিক্রন

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন উদ্বেগ ছড়াচ্ছে। ভয়ংকর নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এরপর ছড়িয়ে পড়ে বেলজিয়াম, ইসরায়েল ও হংকং। পাশাপাশি ইতালি এবং জার্মানিতেও নতুন করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি মেলেছে।

রোববার (২৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন ধরন ওমিক্রন সবশেষ শনাক্ত হয়েছে ইতালি ও জার্মানিতে। এক ইতালির নাগরিক ব্যবসা সংক্রান্ত কাজে আফ্রিকার দেশ মোজাম্বিক ভ্রমণ করেন। ভ্রমণ শেষে ১১ নভেম্বর রোমে ফিরেন তিনি। তার বাড়ি নেপলসের কাছাকাছি। ওই ব্যক্তির পরিবারের ৫ সদস্যের হালকা উপসর্গ রয়েছে বলে জানায় ইতালীয় সংবাদমাধ্যম লাপ্রেস। তাদের সবারই করোনা টেস্ট হয়েছে। ওই ব্যক্তির দুই ডোজ টিকা নেওয়া ছিল।

জার্মানির ম্যাক্স ভন পেটেনকোফার ইনস্টিটিউট, মিউনিখভিত্তিক মাইক্রোবায়োলজি কেন্দ্র বলেছে, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে এক ফ্লাইটে আসা দুই যাত্রীর মধ্যে ওমিক্রনের উপস্থিত পাওয়া গেছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওমিক্রনে কেউ আক্রান্ত হলে এর প্রতিক্রিয়া কেমন তা এখনও বিস্তারিত জানাননি বিশেষজ্ঞরা। তবে এ নিয়ে গবেষণা শুরু করেছে।

সংক্রমণ নিয়ে মার্কিন শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ড, অ্যান্থনি ফাউচি বলেন, যুক্তরাষ্ট্রেও যদি কেউ নতুন ভ্যারিয়েন্টে শনাক্ত হয়, তাতে আমি খুব অবাক হবো না। এটি অতিসংক্রামক ভ্যারিয়েন্ট বলেও শঙ্কা জানিয়েছেন তিনি। ড. ফাউচির মতো অনেকেই এখন ওমিক্রন নিয়ে উদ্বেগে রয়েছেন। কারণ নতুন স্ট্রেইনটি দেশে দেশে শনাক্ত হচ্ছে।

করোনায় বিশ্বে এ পর্যন্ত ৫০ লাখের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। বিশ্বব্যাপী টিকা কার্যক্রম শুরু করায় মাঝখানে করোনার প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে গত মাস থেকেই ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে সংক্রমণ বাড়ছে। এরমধ্যে অস্ট্রিয়া, যুক্তরাজ্য, নেদারল্যান্ডসের পরিস্থিতি উদ্বেগজনক। এ অবস্থায় নতুন ভ্যারিয়েন্টের কারণে আরও ভীতি ছড়াচ্ছে জনমনে।

যুক্তরাজ্যে নতুন ভ্যারিন্টে শনাক্তের বিষয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, 'বিদেশি যাত্রীরা যুক্তরাজ্যে প্রবেশের পরপরই তাদের পিসিআর টেস্ট করা হবে এবং তাদের করোনা রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। দোকান, শপিং মল, গণপরিবহনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। আগামী তিন সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।'

এছাড়া বুস্টার ডোজ নিতে প্রচারণা চালানোরও কথা জানান তিনি। ব্রিটেনে প্রবেশে ইতোমধ্যে আফ্রিকার ১০ দেশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আফ্রিকার সঙ্গে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরান, জাপান, থাইল্যান্ড, ওমান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, নিউ জিল্যান্ডসহ আরও দেশ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা