আন্তর্জাতিক

চীনে ‘তিন সন্তান নীতি’ আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক: চীনের যেকোনো দম্পতি চাইলে তিনটি করে সন্তান নিতে পারবেন। শুক্রবার (২০ আগস্ট) চীনের শীর্ষ আইনপ্রণেতারা ন্যাশনাল পিপলস কংগ্রেসে (এনপিসি) তিন সন্তান নীতি আইন পাস করেছেন।

জানা গেছে, কয়েক দশক ধরে কঠোরভাবে ১৯৭৯ সালে চালু হওয়া ‌‌‘এক সন্তান নীতি’ কার্যকর করে আসছিল চীন। কিন্তু দীর্ঘদিন ধরে এ নিয়ম চালু থাকার কারণে অনেকেই সন্তান নিতে পারেননি। সন্তান নিলেও নীতি ভঙ্গের কারণে তাদের শাস্তির মুখোমুখি করা হয়। ফলে দেশটির অনেক নারীই একের অধিক সন্তান জন্মদান থেকে বিরত ছিলেন। যে কারণে দেশটিতে কয়েক প্রজন্মের মধ্যে বিস্তর পার্থক্য তৈরি হয়।

এখন দেশটিতে যে জনসম্পদ রয়েছে তার বেশিরভাগই বয়স্ক। তাই অর্থনীতির উন্নতি সাধন ঘটলেও জনশক্তি প্রায় নিম্নস্তরে অবস্থান করছে। চীনে গত বছর জন্ম নেয় এক কোটি ২০ লাখ শিশু। ২০১৬ সালে এ সংখ্যা ছিল এক কোটি ৮০ লাখ। ষাটের দশকের পর এটা শিশু জন্মের সর্বনিম্ন হার দেশটিতে।

এমন পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য ২০১৬ সালে চীন এক সন্তান নীতি বাতিল করে দুই সন্তান নীতি চালু করে। কিন্তু এরপরেও চীনে জন্মহার স্থায়ীভাবে বাড়েনি। এবার দেশটির সরকার জন্মহার বাড়ানোর লক্ষ্যে দম্পতিদের উৎসাহিত করতে তিন সন্তান নিতে আইন পাস করলো।

তবে চীনের তিন সন্তান নেওয়ার এ আইন কতটা ইতিবাচক প্রভাব ফেলবে তা নিয়ে সংশয় রয়েছে বলছেন বিশ্লেষকরা। বড় বড় শহরগুলোতে সন্তান পালনের ক্ষেত্রে ক্রমবর্ধমান খরচ অনেক বেড়ে গেছে সেখানে।

এছাড়া দেশটির অধিকাংশ নারী কর্মজীবী। ফলে তাদের অনেকেই একের অধিক সন্তান নিতে অনীহা প্রকাশ করেন। যদিও তিন সন্তান নেওয়া দম্পতিরা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন বলে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে।

সূত্র: বিবিসি

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা