আন্তর্জাতিক

কাবুলে তালেবান, আলোচনায় প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ দখল করে এবার কাবুল ঘিরে ফেলেছে তালেবান যোদ্ধারা। এখন রাজধানী বাঁচাতে সেনা বাহিনীর সাথে আলোচনায় বসছেন প্রেসিডেন্ট আশরাফ গানি।

তিনি বলেন, সামরিক বাহিনীকে পুনরায় সংহত করতে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। এক জরুরি ভাষণে তিনি এ কথা বলেন। তালেবান যোদ্ধারা যখন একের এক শহর দখল করে রাজধানীর কাবুলের দিকে এগিয়ে এসেছে, তখন এ কথা বললেন প্রেসিডেন্ট।

আশরাফ গানি বলেন, চলমান যুদ্ধ অবসানের চেষ্টায় জরুরি আলোচনা চলছে। স্থানীয় নেতা ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা চলার কথাও বলেছেন আফগান প্রেসিডেন্ট। খবর বিবিসি ও রয়টার্সের

আফগানিস্তানের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর দুটি ইতোমধ্যেই তালেবানের দখলে চলে গেছে। রাজধানী কাবুলের প্রবেশদ্বারও প্রায় তালেবান নিয়ন্ত্রণে। কার্যত কাবুল ঘেরাও হয়ে গেছে এরইমধ্যে। এ অবস্থায় আফগান সামরিক বাহিনী তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি। সেই সব সেনাদের নিয়েই এবার কাবুলকে শেষ রক্ষার জন্য লড়াই করতে আলোচনা করছেন প্রেসিডেন্ট।

আল জাজিরা জানায়, রাজধানী কাবুল থেকে মাত্র ১১ কিলোমিটার দক্ষিণের চর আসিয়াব শহরে পৌঁছে গেছে তালেবান। এরইমধ্য দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ১৮টিই দখল করে নিয়েছে এ সশস্ত্রগোষ্ঠী।

তবে প্রেসিডেন্ট গানি তার বক্তব্যে তিনি পদত্যাগ করবেন কি-না বা বর্তমান পরিস্থিতির দায়-দায়িত্ব নেবেন কি-না, এমন কোনো ইঙ্গিত দেননি।

তালেবান এখন উত্তর আফগানিস্তানের অধিকাংশ এবং আঞ্চলিক রাজধানীগুলোর অর্ধেক দখল করে নিয়েছে। সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, তালেবান যোদ্ধারা এখন কাবুলের খুব কাছাকাছি চলে এসেছে।

শুক্রবার লোঘার প্রদেশের রাজধানী পুল-ই-আলম দখল করে তালেবান, যা কাবুল থেকে ৮০ কিলোমিটার বা ৫০ মাইল দূরে। এছাড়া কাবুল থেকে ৪০ কিলোমিটার বা ২৫ মাইল দূরের মায়দান শার নামে আরেকটি প্রাদেশিক রাজধানীতেও এখন তীব্র লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে।

অবশ্য মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো আগেই মূল্যায়ন করে বলেছে, তালেবান আগামী ৩০ দিনের মধ্যেই কাবুলের দিকে এগোনোর চেষ্টা করতে পারে। এ নিয়ে সম্প্রতি কাবুলের কাছাকাছি এলাকায় তালেবান অবস্থানগুলোতে মার্কিন বাহিনী বিমান হামলাও চালিয়েছে।

টিভিতে ভাষণ দেয়ার সময় প্রেসিডেন্ট আশরাফ গানিকে গম্ভীর দেখাচ্ছিলো। তিনি সেই গম্ভীরতা নিয়েই সামরিক ও নিরাপত্তা বাহিনীকে পুনরায় সংহত করায় সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ ব্যাপারে জোরদার পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন।

কিন্তু প্রেসিডেন্ট আফগানিস্তানে গত কিছুদিনে সরকারের নিয়ন্ত্রণ যে প্রায় ভেঙে পড়েছে, এ ব্যাপারে কিছু বলেননি। তার প্রশাসন এ ব্যাপারে কী পরিকল্পনা নিয়েছে, তা নিয়েও মুখ খুলেননি আশরাফ গানি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা