আন্তর্জাতিক

বিধায়কে ‘উচিত শিক্ষা’ দিলো গ্রামবাসী!

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনে সময় নানা রকম কথার্বাতা ও পরিকল্পনা করার আশ্বাস দিয়ে থাকেন প্রার্থীরা। তবে নির্বাচন শেষে তেমন ভাবে কাউকে পাওয়া যায় না। এমন আশায় দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক বিধায়ক। তবে ভোটে জয়লাভের পর আর গ্রামমুখী হননি তিনি। তাই বিধায়কের দেখা পেলে ‘উচিত শিক্ষা’দিবে বলেছিলো গ্রামবাসী। তবে সেটাই হলো।

পরবর্তী বিধানসভা ভোট উপলক্ষে চার বছর পর নিজের আসনে পদযাত্রা কর্মসূচিতে এসেছিলেন ওই বিধায়ক। সেই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তবে তা হয়েছে রাস্তায় জমে থাকা নোংরা পানির মধ্যে।

বিধায়ক নির্বাচিত হয়েও এলাকার উন্নয়নে কোনো কাজ না করায় গ্রামবাসীরা জোর করে ওই বিধায়ককে হাঁটালেন রাস্তায় জমে থাকা পানির মধ্যে। সম্প্রতি চাঞ্চল্যকর এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। অভিযুক্ত ওই বিজেপি বিধায়কের নাম কমল সিং মালিক।

রাস্তায় জমে থাকা পানির মধ্যে তার হেঁটে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, পাঞ্জাবি আর পায়জামা পরা বিজেপি বিধায়ক কমল সিং মালিককে পা খালি থাকা অবস্থায় হাত ধরে পানি জমে থাকা রাস্তায় টেনে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা।

নেপথ্যে একটি কণ্ঠস্বরকে বলতে শোনা যায়, ‘দেখুন এখানে বিধায়ক পানি জমে থাকা রাস্তায় হাঁটছেন। কী করবেন! উনি এলাকায় এতো দিন কোনও কাজই করেননি।’

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর গ্রামবাসীদের অভিনব পদক্ষেপে অনেকেই সমর্থন জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘এমনটাই করা উচিত!’ আবার কারও মত, ‘জনপ্রতিনিধিদের কাছে এ ভাবেই তাদের কাজের হিসেব চাওয়া উচিত।’ এছাড়া বিধায়কদের নিজের দেওয়া ‘ওষুধ’ নিজেরই চেখে দেখা উচিত বলেও মন্তব্য করেছেন অনেকে।

উল্লেখ্য, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন। ২০২২ সালের শুরুতেই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যের জেলায় জেলায় নিজের আসনে বিধায়করা প্রচার শুরু করেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা