আন্তর্জাতিক

করোনায় বিদেশে ৪৭২ বাংলাদেশির মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৭২ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কমিউনিটি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদেশে করোনায় সবচেয়ে বেশি বাংলাদেশি মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শুক্রবার (৮ মে) পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্রেই করোনায় অন্তত ২৩৪ বাংলাদেশির মৃত্যু হয়। এখনও কয়েকশ’ করোনা আক্রান্ত বাংলাদেশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি মারা গেছেন যুক্তরাজ্যে। সেখানে করোনায় অন্তত ১২৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে এর বাইরে এখন পর্যন্ত সৌদি আরবে মারা গেছে ৬৫ বাংলাদেশি,সংযুক্ত আরব আমিরাতে ১৫, ইতালিতে ৮, কানাডায় ৭, স্পেনে ৫, কাতারে ৪, কুয়েতে ৩, সুইডেনে ২, লিবিয়ায় ১, ফ্রান্সে ১, পর্তুগালে ১, গাম্বিয়ায় ১, দক্ষিণ আফ্রিকায় ১ ও কেনিয়ায় ১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সবার আগে প্রবাসী বাংলাদেশি করোনা রোগী ধরা পরেছে সিঙ্গাপুরে। তবে সেখানে এখন পর্যন্ত করোনায় কোনো বাংলাদেশির মৃত্যু হয়নি। আক্রান্ত হয়েছে ৪ হাজারেরও বেশি বাংলাদেশি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সাত দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ জামায়াতের সমাবেশ

সাত দফা দাবি বাস্তবায়ন এবং কয়েকটি সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে অবস্থান তুলে ধরতে...

ঢাকা-গোপালগঞ্জসহ ৮ জেলায় মোতায়েন ৯০ প্লাটুন বিজিবি

দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদ...

প্রধান শিক্ষকের বাড়ির সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এলাকায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা