আন্তর্জাতিক

করোনা এসেছিলো কবে!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বলা হয়ে থাকে, চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত ডিসেম্বরে প্রাণঘাতী করোনাভাইরাস প্রথমে ছড়িয়ে পড়ে। কিন্তু এখন যুক্তরাজ্যের গবেষকেরা বলছেন, ডিসেম্বর নয় আদতে অক্টোবরের প্রথম দিক থেকেই করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে থাকতে পারে।

সারা বিশ্ব থেকে সংগ্রহ করা ভাইরাসটির সাত হাজার জিনোম সিকোয়েন্সের ক্রম বিশ্লেষণ করে তারা এমন তথ্য পেয়েছেন।

বিজ্ঞানীদের ওই গবেষণার সংক্ষিপ্ত নিবন্ধন সম্প্রতি প্রকাশিত হয়েছে। প্রখ্যাত বিজ্ঞান সাময়িকী ইনফেকশন, জেনেটিকস অ্যান্ড ইভালুয়েশন-এর আগামী সংস্করণে গবেষণার পুরো নিবন্ধন প্রকাশিত হবে।

ওই নিবন্ধনমতে, করোনার জীবাণু যেটি সার্স-কোভ-২ নামে পরিচিত, সেটি সম্ভবত গত বছরের ৬ অক্টোবর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে যেকোনো সময়ে প্রাথমিক বাহক থেকে মানুষের শরীরে চলে আসে।

ডিসেম্বরে শনাক্ত হলেও করোনা সংক্রমণ আরও অনেক আগেই শুরু হয় বলে অনেক বিজ্ঞানীদের মনে সন্দেহ ছিল। অনেক দেশ তো এই সংক্রমণের তথ্য লুকানোর অভিযোগও আনে চীনের বিরুদ্ধে। সেই বিতর্কের মধ্যে প্রথম সংক্রমণ ছড়িয়ে পড়ার নতুন সময়কালের কথা জানালেন বিজ্ঞানীরা।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং ইউনিভার্সিটি অব রিইউনিয়ন আইসল্যান্ডের গবেষকেরা ভাইরাসটির বিবর্তন ও জিনগত পরিবর্তন পরীক্ষার কাজ শুরু করেন। এ জন্য তারা গত জানুয়ারি থেকে সারা বিশ্ব থেকে ভাইরাসটির ৭ হাজারের বেশি জিনোম সিকোয়েন্স ক্রম সংগ্রহ করেন। গত মাসে গবেষণাটি সম্পন্ন করতে সক্ষম হন তারা। জিনোম সিকোয়েন্স ক্রম ও করোনার বিবর্তন বিশ্লেষণ ও পরীক্ষার পরই প্রাদুর্ভাব শুরুর সম্ভাব্য সময় চিহ্নিত করতে সক্ষম হন গবেষকেরা। মানুষের শরীরে প্রবেশের পর করোনাভাইরাসের প্রধান প্রধান জিনগত পরিবর্তনও শনাক্ত করতে সক্ষম হন তারা।

চীনের উহানে গত ৩১ ডিসেম্বর অজ্ঞাত কারণে মানুষের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নতুন ভাইরাসটির জিনোম সিকোয়েন্স করে চীনের বিজ্ঞানীরা গত ৯ জানুয়ারি জানান, এটি সার্স করোনাভাইরাসের গোত্রের। এর ঠিক দু'দিনের মাথায় অর্থাৎ ১১ জানুয়ারি করোনা সংক্রমণে প্রথম মৃত্যু দেখে বিশ্ব।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা