আন্তর্জাতিক

ড্রোন হামলায় পাকিস্তান যুক্ত

আন্তর্জাতিক ডেস্ক : ড্রোন হামলায় পাকিস্তানকে দুষছেন ভারতীয় সেনা লেফটেন্যান্ট জেনারেল ডি পি পাণ্ডে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমানবাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় তিনি পাকিস্তানকে দোষারোপ করেন।

কমান্ডার পাণ্ডে বুধবার (৩০ জুন) গণমাধ্যমকে বলেন, এমন ড্রোন রাস্তাঘাটে বসে তৈরি করা যায় না। রাষ্ট্রীয় মদদ এবং প্রযুক্তিগত সহায়তা ছাড়া যুদ্ধের উপযোগী ড্রোন বানানো লস্কর-ই-তৈয়বা বা জৈশ-ই-মহম্মদের মতো জঙ্গিগোষ্ঠীর পক্ষে সম্ভব নয়। শুধু বোমাবাহী ড্রোন বানানোই নয়, সেগুলো নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পাকিস্তানের।

গত শনিবার (২৬ জুন) মধ্যরাতে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে দুটি বিস্ফোরণ হয়। ওই ঘটনায় বিমানবাহিনীর দুই সদস্য আহত হন।

তদন্তে জানা গেছে, বোমাবাহী আধুনিক ড্রোন দুটি এসেছিল সীমানা পেরিয়ে। কিন্তু নিরাপত্তা বলয় টপকে কীভাবে ড্রোন দুটি সেখানে ঢুকে পড়ল তার সঠিক তথ্য পাওয়া যায়নি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা