আন্তর্জাতিক

করোনা শনাক্ত করবে মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একটি মাস্ক উদ্ভাবন করেছে যা শনাক্ত করবে। কেউ করোনায় সংক্রমিত কি-না তা জানা যাবে মাস্কটি পরার মাত্র ৯০ মিনিটের মধ্যে।

নেচার বায়োটেকনোলজি জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, এতে অত্যন্ত ক্ষুদ্র এবং নিষ্পত্তিযোগ্য সেন্সর সংযুক্ত করা হয়েছে— কেউ করোনা আক্রান্ত হয়ে থাকলে এই সেন্সর মাত্র ৯০ মিনিটের মধ্যে তা শনাক্ত করবে। একই সঙ্গে সেন্সরটি অন্যান্য মাস্কেও ব্যবহার করা যাবে। তবে একবার ব্যবহারের পর সেন্সরটি ফেলে দিতে হবে।

গবেষকরা বলেছেন, সেন্সরটি কেবলমাত্র ফেস মাস্কেই নয়, বরং ল্যাব কোটের মতো পোশাকেও সংযুক্ত করা যেতে পারে। যা স্বাস্থ্যসেবা কর্মীদের বিভিন্ন ধরনের রোগজীবাণু অথবা অন্যান্য হুমকির সংস্পর্শে আসার বিষয় পর্যবেক্ষণেও সম্ভাব্য নতুন একটি উপায় বাতলে দেবে।

এমআইটি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ইতোমধ্যে এই মাস্কের পেটেন্ট পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রে আবেদন করেছেন। করোনা শনাক্তকারী সেন্সরের আরও উন্নয়নের জন্য দেশটির একটি কোম্পানির সঙ্গে কাজ শুরুর আশা করছেন তারা। শিগগিরই এটি বাজারে আসতে পারে বলেও আশাপ্রকাশ করেছেন গবেষকরা।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা