আন্তর্জাতিক

জামাতে নামাজ ও ইফতার না করার আহ্বান সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র রমজান মাসে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এক জায়গায় জামাতে নামাজ পড়া এবং ইফতার না করার জন্য বিশ্বের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব।

দেশটির শীর্ষ ধর্মীয় প্রতিষ্ঠান থেকে রবিবার (১৯ এপ্রিল) এই আহ্বান জানানো হয়।

সরকার নিয়ন্ত্রিত সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, দেশটির ঊর্ধ্বতন আলেমদের কাউন্সিল বলেছে, 'যেহেতু এক জায়গায় অনেক লোকের সমাগমই সংক্রমণ ছড়ানোর প্রধান কারণ, তাই মুসলিমদের উচিত হবে এমন জমায়েত এড়িয়ে চলা।'

সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর চেষ্টায় মক্কা ও মদিনায় অবস্থিত মুসলিমদের পবিত্রতম মসজিদসহ দেশের মসজিদগুলো বন্ধ করে দেয়ার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

২০ মার্চ মুসলমানদের সবচেয়ে পবিত্র দুটি স্থান মক্কা ও মদিনায় অবস্থিত দুই মসজিদের বাইরের চত্বরে নামাজ পড়াও স্থগিত করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরব কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয় বলে জানানো হয়। মসজিদ চত্বরে প্রতিদিনের নামাজের পাশাপাশি জুমার নামাজও স্থগিত করা হয়।

সৌদি আরবের জেনারেল সেক্রেটারিয়েট অব দ্য কাউন্সিল অব সিনিয়র স্কলারস কর্তৃপক্ষ বিশ্বের মুসলমানদের জন্য কয়েকটি সুপারিশ পালনের আহ্বান জানিয়েছে।

এগুলোর মধ্যে রয়েছে:

*করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নিজ নিজ দেশের সরকারের জারি করা সিদ্ধান্ত মেনে চলা।

*সরকার যদি পরামর্শ দেয় তাহলে তারাবিসহ সব নামাজ বাড়িতে পড়া।

*সেহরি ও ইফতারের সময় সামাজিক জমায়েত এড়িয়ে চলা।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ বলেন, 'করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে যদি মসজিদে নামাজ আদায় করা না যায় তাহলে রমজানের তারাবিহ ও ঈদের নামাজ বাড়িতে পড়া যাবে।'

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা