পশ্চিমবঙ্গে ৭ম দফার ভোটগহণ চলছে  
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৭ম দফার ভোটগ্রহণ চলছে  

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬০ এবং শনাক্তের সংখ্যা ১৬ হাজারের কাছাকাছি। তারইমধ্যে রাজ্যে শুরু হয়েছে সপ্তম দফার ভোটগ্রহণ।

বাকি থাকবে আরও এক দফা। সোমবার (২৬ এপ্রিল) ভোট চলছে রাজ্যের ৫ জেলার ৩৪টি আসনে। তারমধ্যে রয়েছে- দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি, পশ্চিম বর্ধমান জেলার ৯টি, মালদহের ৬টি আসন, মুর্শিদাবাদ জেলার ৯টি এবং কলকাতা জেলার ৪টি আসনে। শহরে এ দিন ভোট চলছে কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ কেন্দ্রে। তবে এই দফায় ভোট হচ্ছে না মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে। কারণ সেখানের দুই প্রার্থী করোনায় মারা গেছেন। ওই দুই আসনে মে মাসে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এ দফায় একদিকে যেমন রয়েছেন বিনোদন জগতের প্রার্থীরা তেমনই রয়েছেন পোড়খাওয়া রাজনীতিবিদ। সপ্তম দফায় মমতার মন্ত্রিসভার কয়েকজনের এ দিন ভাগ্য পরীক্ষা হচ্ছে। তারমধ্যে অন্যতম রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা করপোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা বন্দর কেন্দ্র থেকে তৃণমুলের প্রার্থী তিনি। ২০১১ এবং ২০১৬ সালে এই কেন্দ্র থেকে ভোটে জিতেছেন তিনি। যাকে রাজ্যবাসী ববি হাকিম নামেও চেনেন। আছেন গ্রামন্নোয়ন ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী তিনি। এছাড়া মমতার গড় ভবানীপুর কেন্দ্রে এবারে তৃণমুলের প্রার্থী বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, এই কেন্দ্র ছেড়ে মমতা বন্দোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন। যদিও সেখানের ভোট শেষ হয়ে গেছে। অপরদিকে ভবানীপুর কেন্দ্রে বিজেপির বাজি অভিনেতা রুদ্রনীল ঘোষ। এছাড়া আসানসোল-দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষের প্রতিপক্ষ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। তিনি এই অঞ্চলের ভুমিপুত্রীও। এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে দু’দুবার ভোটে জিতে সাংসদ হয়েছেন বাবুল সুপ্রিয়ো। তবে তিনি করোনা শনাক্ত হওয়ার কারণে এবার ভোট দিতে পারছেন না।

এই দফাতেও নিরাপত্তায় এতটুকু ফাঁক রাখতে রাজী নয় নির্বাচন কমিশন। ৩৪টি ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন করা হয়েছে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মূল প্রতিপক্ষ তৃণমুল, বিজেপি। এছাড়া সংযুক্ত মোর্চাসহ অন্যান্য রাজনৈতিক দল মিলিয়ে ২৮৪ জন প্রার্থীর এ দফায় ভাগ্যনির্ধারণ হচ্ছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা