ইসরায়েলকে নিশ্চিন্তে থাকতে দেবে না ইরান
আন্তর্জাতিক

ইসরায়েলকে নিশ্চিন্তে থাকতে দেবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে নিশ্চিন্তে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি। তিনি বলেন, ‘ভবিষ্যতে ইসরায়েলের স্বার্থের ওপর আরও হামলা হতে পারে।’

ইসরায়েলের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে সিরিয়া থেকে রকেট হামলা চালানোর কয়েক দিন পর রোববার এই হুমকি দেন মোহাম্মদ বাঘেরি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ বাঘেরি বলেন- ইসরায়েল মনে করে, কোনো পরিণতি ছাড়াই তারা সিরিয়ার ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে ও সাগরে হামলা চালাতে পারে। তবে এই রকম হামলা দেশটির জন্য সুখকর হবে না বলেও ইসরায়েলকে স্মরণ করিয়ে দেন ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা।

তিনি আরও বলেন, নিশ্চিতভাবে বলা যায়, সাম্প্রতিক সময়ে নেওয়া পদক্ষেপগুলো ভবিষ্যতে পুনারাবৃত্তি হলে তাদের (ইসরায়েল) স্বার্থ বিপন্ন হবে এবং ভবিষ্যতে তাদের কার্যক্রমকে সরাসরি প্রতিরোধ করার বিষয়টি বাড়বে।

২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফিরতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সম্প্রতি ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির আলোচনা শুরু হয়েছে। এ আলোচনা সফল হলে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। এ আলোচনা শুরুর পরিপ্রেক্ষিতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

চলতি মাসেই ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি সেন্টিফিউজ। এ ঘটনার পেছনে ইসরায়েল জড়িত বলে অভিযোগ তেহরানের। প্রতিশোধ নেওয়া হবে বলে ওই সময় জানিয়ে দেয় ইরান।

এই পরিস্থিতিতে গত সপ্তাহে সিরিয়ার ভূমি থেকে ইসরায়েলের দিমোনা এলাকার একটি পারমাণবিক চুল্লির স্থাপনা লক্ষ্য করে রকেট ছোঁড়া হয়েছিল। রকেটটি চুল্লির পাশে গিয়ে পড়ে। তবে পাশে হামলার পেছনে কে বা কারা জড়িত, সেই বিষয়ে কোন মন্তব্য করেননি বাঘেরি। তবে ইহুদি রাষ্ট্রটির ওপর প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানান তিনি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা