আন্তর্জাতিক

নাভালনির চিকিৎসকের ‘হঠাৎ’ মৃত্যু নিয়ে রহস্য

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার অন্যতম নেতা অ্যালেক্সেই নাভালনির চিকিৎসক সার্জেই ম্যাক্সিমিশিন হঠাৎ মারা গেছেন। মাত্র ৫৫ বছর বয়সে এই চিকিৎসকের হঠাৎ মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ওমস্ক হাসপাতাল কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর বরাতে জানা যায়, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ওমস্ক ইমারজেন্সি হাসপাতালের ডেপুটি চিফ ফিজিশিয়ান সার্জেই ম্যাক্সিমিশিন মারা গেছেন। তবে এ চিকিৎসকের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

গত ২০ আগস্ট সাইবেরিয়া থেকে মস্কো যাওয়ার পথে ভয়ঙ্কর বিষ নোভিচকের প্রভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। একারণে ওমস্কে জরুরি অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। সেখানে ওমস্ক ইমারজেন্সি হাসপাতালে ভর্তি করা হয় নাভালনিকে।

নাভালনি বরাবরই তাকে বিষপ্রয়োগের পেছনে রুশ নিরাপত্তা বাহিনী এবং প্রেসিডেন্ট পুতিনের সরাসরি হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। নাভালনির চিফ অব স্টাফ লিওনিড ভলকোভ নিশ্চিত করেছেন, রুশ বিরোধী নেতার চিকিৎসা- বিশেষ করে কোমায় থাকায় অবস্থায় সেবা দেয়া বিভাগের প্রধান ছিলেন সার্জেই ম্যাক্সিমিশিন।

ভলকোভ বলেন, নাভালনির অবস্থার বিষয়ে যে কারো চেয়ে বেশি জানতেন ম্যাক্সিমিশিন। তাই আমি বাজে কোনো কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছি না। অবশ্য রাশিয়ার স্বাস্থ্য সেবা ব্যবস্থা খুবই দুর্বল এবং এখানে তার বয়সী চিকিৎসকদের হঠাৎ মৃত্যু নতুন কিছু নয়। এ বিষয়ে কোনো তদন্ত হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা