আন্তর্জাতিক

আমাজনের নতুন হেড অফিসের আদ্যোপান্ত

আন্তর্জাতিক ডেস্ক: আপনি যদি কোন গাছতলায় বসে অফিস করার সুযোগ পান তাহলে আপনার কেমন লাগবে? আমাজন তাদের নতুন হেডঅফিসকে অনেকটা এমন করেই সাজিয়েছে। আমাজন ভার্জিনিয়ার আর্লিংটনে নতুন হেডঅফিসের ডিজাইন সামনে এনেছে।

আমাজনের নতুন অফিসটি কাঁচ দিয়ে তৈরি হবে। বিল্ডিংটি যে খাড়া উঠে যাবে এমনটা মোটেও না। এটা মোচড়ানো বাঁকা হবে। ৩৫০ ফুট লম্বা এই বিল্ডিংয়ের সর্বত্র থাকবে গাছপালা। এখানকার কর্মীদের প্রকৃতির কাছাকাছি অনুভব করাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

আমাজন জানুয়ারিতে নতুন সদর দফতর তৈরি শুরু করেছে। করোনার কথা মাথায় রেখে করোনা প্রোটোকল মেনে নতুন অফিস তৈরির কাজ চলছে। বিপুল সংখ্যক আমাজন কর্মচারী বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম পরিষেবায় কাজ করছেন। আমাজন জানাচ্ছে, তাদের এই অফিসটি তৈরি করা হচ্ছে, সুদূর ভবিষ্যতের কথা মাথা রেখে। আমাজন জানাচ্ছে তারা আগামী ১০ বছরে ২৫ হাজার চাকরি দেবে।

'আমাজন নিউজ' নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে আমাজনের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। জানা গিয়েছে, ২.৮ মিলিয়ন স্কয়ার ফুটের ওপর তৈরি করা হচ্ছে ওই নতুন অফিস। যেখানে প্রকৃতির সান্নিধ্যে এসে কাজ করতে পারবেন কর্মীরা। ছবি দেখে মনে হচ্ছে আমাজনের নতুন ভবনটি যেন অনেকটা উলটানো স্ক্রু-এর মতো। যার ছত্রে ছত্রে গজিয়ে উঠেছে অসংখ্য গাছপালা। পাক খেয়ে বিল্ডিং উঠেছে ওপরের দিকে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

‘ফিরে আসার গল্প’ এ ফিরছেন শিমু ও তটিনী

বাংলা ধারাবাহিকের জগতে ‘এটা আমাদেরই গল্প’ দিয়ে দর্শকদের মাঝে ব্যা...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা