আন্তর্জাতিক
ভারতের নিন্দা

ক্যালিফোর্নিয়ায় মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ডেভিস শহরে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। গত বৃহস্পতিবার এই ভাঙচুর করা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত।

শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘গত ২৮ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার ডেভিস শহরের সেন্ট্রাল পার্কে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। ২০১৬ সালে ওই ভাস্কর্য ডেভিস শহরকে উপহার দিয়েছিল ভারত সরকার।’

পাশাপাশি, বিষয়টি মার্কিন স্বরাষ্ট্র দফতরের গোচরে এনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির জন্য আবেদন জানিয়েছে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস।

এ ঘটনায় আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শোক প্রকাশ করেছে। তারা বলেছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব আইনি ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

গভীর রাতে ফতুল্লার মাদ্রাসায় আগুন, ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কওমি মাদ্রাসার লাইব্রের...

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত রা...

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে ত...

পূর্বঘোষিত তারিখেই ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা

পূর্বঘোষিত তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭...

প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

ইউরোপের প্রভাবশালী অর্থনৈতিক শক্তি জার্মানিতে রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা