আন্তর্জাতিক

ট্রাম্পকে গ্রেফতারের আদেশ

আন্তর্জাতিক ডেস্ক : বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরাকের একটি আদালত। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

মার্কিন ড্রোন হামলায় নিহত ইরাকি কমান্ড্যান্ট আবু মেহদি আল মুহানদিসকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার বিচারচলাকালীন এই নির্দেশ দেয় ইরাকের আদালত।

গত জুন মাসেই ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইরান।

ট্রাম্পকে গ্রেফতার করতে বিশ্বের অন্য পুলিশবাহিনীকে সতর্ক করার জন্য লাল নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে তারা। যদিও ইরানের সেই আর্জি এখনও পূরণ করেনি ইন্টারপোল।

ইরাকের দণ্ডবিধির ৪০৬ ধারা অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পূর্ব বাগদাদের একটি আদালত। এই ধারা অনুযায়ী পূর্ব পরিকল্পিত খুনের অভিযোগ প্রমাণিত হলে তার সাজা মৃত্যুদণ্ড নির্দেশ দিতে গিয়ে ইরাকের আদালত জানিয়েছে, ইতোমধ্যেই এই হত্যাকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত শেষ হয়েছে। কিন্তু অপরাধীদের মুখোশ খুলে দিতে তদন্ত চলছে। ইরাকের নাগরিক হোন বা বিদেশি, কাউকেই রেহায় দেওয়া হবে না বলেও জানানো হয়।

বৃহস্পতিবারই ডোনাল্ড ট্রাম্পের অনুগামীরা ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলা চালায়। এর জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় গোটা বিশ্বেই নিন্দিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত হার স্বীকার করে জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তরেও রাজি হয়েছেন তিনি। এবার ইরাকের আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় আবারও একবার মুখ পুড়লো ট্রাম্পের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

স্মিথ-লাবুশেনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার আরও দুই উইকেট তুলে নিয়ে ম্য...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দ...

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে স্বর্ণ-রুপা ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা