আন্তর্জাতিক

ঘুমন্ত স্বামীর মুখে গরম তেল ঢাললেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : স্বামী কাজ থেকে দেরি করে বাসায় ফেরেন, এ নিয়ে নিয়মিত ঝগড়া হতো স্ত্রীর সঙ্গে। কিন্তু রোজ রোজ একই কথা বলতে বলতে বিরক্ত হয়ে ওঠেন স্ত্রী। রাগের বশে একদিন ঘুমন্ত স্বামীর মুখে গরম তেল ঢেলে দেন তিনি। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের মধ্য প্রদেশের সাগর জেলায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভুক্তভোগীর নাম অরবিন্দ আহিরওয়ার। ৩৫ বছর বয়সী এ ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, দেরি করে বাসায় ফেরা নিয়ে দিনমজুর অরবিন্দের সঙ্গে তার স্ত্রী শিবকুমারী আহিরওয়ারের প্রায়ই ঝগড়া হতো। গত সোমবারও এ নিয়ে কথা কাটাকাটি হয়। তবে, এরপর অন্যদিনের মতো পরিস্থিতি শান্ত হয়নি। ঝগড়ার পর ঘুমিয়ে পড়েন দু’জনেই। কিন্তু স্ত্রীর রাগ তখনও কমেনি।

সবাই ঘুমিয়ে থাকার সুযোগে স্থানীয় সময় ভোর ৫টার দিকে রান্নাঘরে গিয়ে তেল গরম করে আনেন শিবকুমারী। পরে সেই ফুটন্ত তেল ঢেলে দেন ঘুমন্ত স্বামীর মুখে। এতে যন্ত্রণায় চিৎকার করে ওঠেন অরবিন্দ, যা শুনে উঠে আসেন পরিবারের বাকি সদস্যরাও। তাকে বুন্দেলখন্দ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শিবকুমারীর নামে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। সূত্র: জি নিউজ

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা