আন্তর্জাতিক

ট্রাম্পকে গ্রেফতারে পরোয়ানা জারি করতে ইন্টারপোলকে অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৪৮ মার্কিন কর্মকর্তাকে গ্রেফতারের আবেদন জানিয়ে ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

গত বছরের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার আরো ৪৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এই আবেদন জানাল তেহরান।

ইরানি বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি গতকাল (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আমেরিকার ৪৮ কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য ইরান আন্তর্জাতিক পুলিশ সংস্থাকে অনুরোধ জানিয়েছে। এসব ব্যক্তি জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে গত বছরের ৩ জানুয়ারি হত্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

গোলাম হোসেইন ইসমাইলি জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরান অত্যন্ত আন্তরিকভাবে বিষয়টি নিয়ে কাজ করছে এবং যারা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশ বাস্তবায়ন করেছে তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করছে। ৪৭ কর্মকর্তার মধ্যে পেন্টাগন ও মধ্যপ্রাচ্যে মোতায়েন সেনা কর্মকর্তারার রয়েছে।

এর একদিন আগে ইরানের বিচার বিভাগের প্রধান ইবরাহিম রায়িসি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকুক বা না থাকুক, জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ দেয়ার জন্য তাকে মূল্য দিতেই হবে।

হত্যাকাণ্ডের পর মার্কিন প্রেসিডেন্ট দম্ভভরে বলেছিলেন যে, তারই নির্দেশে জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা