আন্তর্জাতিক

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

সান নিউজ ডেস্ক : ভারতের রাজস্থানের সুরাটগড়ে দেশটির বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় বায়ুসেনার পক্ষে টুইটে জানানো হয়, ওয়েস্টার্ন সেক্টরে ট্রেনিং চলাকালীন একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান ভেঙে পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি। পাইলট অক্ষত রয়েছেন বলেও জানিয়েছে দেশটির গণমাধ্যম।

জানা গেছে, প্রশিক্ষণের জন্যই ওড়ানো হচ্ছিল যুদ্ধবিমানটি। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পারস্য উপসাগর অবরুদ্ধের হুঁশিয়ারি ইরানের

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের হামলা চা...

৪৮ ঘন্টার মধ্যেই প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্...

কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: মির্জা ফখরুল

দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও...

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা