আন্তর্জাতিক

মৃত্যুর আগে করোনাক্রান্ত চিকিৎসকের ভয়ঙ্কর বার্তা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ক্রমাগত বাড়ছে মৃত্যুর মিছিল। আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্বাস্থকর্মীরা। প্রাণঘাতী এই ছোঁয়াচে ভাইরাসে আক্রান্তও হচ্ছেন অনেকে। আক্রান্তদের সেবা দিতে গিয়ে একের পর এক মৃত্যুবরণ করছেন চিকিৎসকরা। সম্প্রতি চিকিৎসকদের মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছেন পাকিস্তানের উসামা রিয়াজ।

দেশে আসা বিদেশ ফেরত করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে মারা যান তিনি। তবে মৃত্যুর আগে বিশ্ববাসীকে ভয়াবহ সতর্ক বার্তা দিয়েছিলেন চিকিৎসক উসামা রিয়াজ।

উসামা রিয়াজ লাহোরের একটি নার্সিং হোমের চিকিৎসক। ইরান ও ইরাক থেকে ফিরে আসা করোনা আক্রান্তদের চিকিৎসা দিচ্ছিলেন তিনি। মৃত্যুর ঠিক ৩০ মিনিট আগে হাসপাতালের বেডে শুয়ে মোবাইলে একটি ভিডিও করেন করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক রিয়াজ।

ওই ভিডিওতে তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে একেবারেই রসিকতা নয়। এ ভাইরাস ভয়ংকর। সাবধানে থাকুন। সচেতন থাকুন।

এ ভাইরাসের সঙ্গে লড়তে হবে। দেশকে বাঁচাতে, বিশ্বকে বাঁচাতে সবাইকে একজোট হতেই হবে। আমার পরিবার, আপনার পরিবার সবাইকে এই ভাইরাস থেকে রক্ষা করতে হবে।’

শনিবার (২৮ মার্চ) পর্যন্ত সবশেষ হিসেব বলছে, বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৭০ জনে। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৯৭ হাজার ৪৫৮ জন। অপরদিকে ১ লাখ ৩৩ হাজার ৩৭৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জনকে শনাক্ত করা হয়েছে। আর মারা গেছে সব মিলিয়ে ৫ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা