আন্তর্জাতিক

আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করল আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নাগরনো-কারাবাখে রোববার এক আজারবাইজানি সৈন্যকে হত্যা করেছে আর্মেনিয়ান বাহিনী। সোমবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় জানায়, ‘২৭ ডিসেম্বর বিকেল প্রায় সাড়ে তিনটার দিকে আর্মেনিয়ার অবৈধ একটি সশস্ত্রদল বা তাদের ছয় সদস্যের একটি বিচ্ছিন্ন গোষ্ঠী খোজাভেন্দ এলাকার আগদম (আকাকু) গ্রামে আজারবাইজান সেনাবাহিনীর একটি ইউনিটের উপর হামলা চালায়।’

এক টুইট বার্তায় মন্ত্রণালয় জানায়, এই হামলায় আজারবাইজান সেনাবাহিনীতে দায়িত্বরত সৈনিক গানব্যারভ এলমির রায়িল নিহত হয়, আহত হন সৈনিক আলিয়েভ এমিন সুলেইমান। পরবর্তীতে সেনাবাহিনী পাল্টা আক্রমণ করে ছয় হামলাকারীকেই নির্মূল করে দেয়,’ টুইটারে জানায় মন্ত্রণালয়টি।

এই ঘটনার পুনরাবৃত্তি হলে আজারবাইজান সেনাবাহিনীর পক্ষ থেকে ‘কঠিন পদক্ষেপ’ নেয়ার হুঁশিয়ারি দেয় মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, এর আগে ১৩ ডিসেম্বর আর্মেনিয়ান সেনাবাহিনী প্রথমবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে খোজাভেন্দ শহরের সুর গ্রামে তিনজন আজারবাইজানি সৈন্যকে এবং হাদরুত শহরে একজন বেসামরিক লোককে হত্যা করে।

নাগর্নো-কারাবাখ সংঘাত : প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র দু’টির মধ্যকার সম্পর্ক উত্তেজনাপূর্ণ ছিল ১৯৯১ সাল থেকেই, যখন আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজানের অঞ্চল হিসেবে স্বীকৃত নাগর্নো-কারাবাখসহ পার্শ্ববর্তী সাতটি অঞ্চল দখল করে নেয়।

এ বছর ২৭ সেপ্টেম্বর নতুন করে সংঘর্ষ শুরু হলে আর্মেনিয়ান সেনাবাহিনী বেসামরিক জনগণ ও আজারবাইজানি বাহিনীর উপর নির্বিচারে হামলা চালায় এবং বেশকিছু মানবিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে।

প্রায় ছয় সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে আর্মেনিয়ার কাছ থেকে বেশ কয়েকটি কৌশলগত শহর, প্রায় ৩০০ জনবসতি ও গ্রাম দখলমুক্ত করে আজারবাইজান।

যুদ্ধ বন্ধ করতে ও দীর্ঘস্থায়ী সমাধানের উদ্দেশে দেশ দু’টি রাশিয়ার মধ্যস্থতায় ১০ নভেম্বর একটি চুক্তিতে স্বাক্ষর করে।

রাশিয়ার মধ্যস্থতায় সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিটি আজারবাইজানের জয় ও আর্মেনিয়ার পরাজয় হিসেবে মনে করা হয়। চুক্তিটির ফলে আর্মেনিয়াকে নাগর্নো-কারাবাখ থেকে তাদের সশস্ত্র বাহিনীকে সরিয়ে ফেলতে হচ্ছে।

এ যুদ্ধে শোচনীয় পরাজয়ের দায়ভার স্বীকার করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। সবমিলিয়ে তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ করছে বিরোধী দলগুলো। সূত্র : আনাদোলু এজেন্সি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা