আন্তর্জাতিক

ফের চোখ রাঙাচ্ছে করোনা, মৃত্যু ছাড়াল ১৭ লাখ ৮১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ব্রিটেনে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ফ্রান্স, স্পেন ও সুইডেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে। এছাড়া জাপান, কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এই ধরনের করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে। ফলে বিশ্বজুড়ে এখন নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। এক গবেষণায় জানা গেছে, এই করোনা আগের করোনার চেয়ে ৭০ শতাংশ বেশি ছড়ায়। সে ক্ষেত্রে ভয়াবহ এক পরিস্থিতির দিকেই যাচ্ছে বিশ্ব।

বর্তমানে বিশ্বে করোনায় ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি। মহামারিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ ৮১ হাজারেরও বেশি।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ১৬ লাখ ৬৯ হাজার ৫২১ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ৮১ হাজার ৪৪২ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৭৮৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৯৭ লাখ ৮১ হাজার ৬২৪ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ১৮২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি দুই লাখ ২৪ হাজার ৭৯৭ জন এবং মারা গেছেন এক লাখ ৪৮ হাজার ১৯০ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৫ লাখ ৬ হাজার ৮৯০ জন মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৯১ হাজার ৬৪১ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ৩০ লাখ ৭৮ হাজার ৩৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ হাজার ২৬৫ জনের।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ লাখ ৬২ হাজার ৬৪৬ জন। এর মধ্যে মারা গেছে ৬৩ হাজার ১০৯ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা