আন্তর্জাতিক

চীন উইঘুর মুসলিমদের দাস বানিয়ে রেখেছে

আন্তর্জাতিক ডেস্ক : এবার ক্ষমতাসীন চীন সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জোর করে উইঘুর মুসলিমদের দিয়ে তুলা চাষ করানোর। তবে সেই অভিযোগের ভিত্তিতে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি চীনের।

এ দিকে শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের দিয়ে দাসত্ব করানোর অভিযোগ উঠেছে চীনের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে। চীন অবশ্য এই অভিযোগের কোনও জবাব দেয়নি। অন্যদিকে, এই অভিযোগ বিশ্বের প্রথম সারির কয়েকটি জুতো ও পোশাক প্রস্তুতকারক সংস্থার দিকেও।

এ বিষয়ে মার্কিন গবেষণা সংস্থা সেন্টার ফর গ্লোবাল পলিসি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন প্রকাশ করে সংবাদ সংস্থা বিবিসিও। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ৫ লাখ ৭০ হাজার উইঘুর মুসলিমকে তুলা চাষে বাধ্য করা হয়েছিল। তাদের দিয়ে জোর করে কাজ করানো হয় তা আধুনিক শ্রমিক অধিকারের বিরোধী। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, তাদের সাথে মূলত দাসের মতো ব্যবহার করা হয়েছিল।

তবে শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের সাথে চীন প্রশাসনের এমন আচরণ নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব অনেক অধিকার রক্ষাকারী সংস্থা। জাতিসংগ এ ব্যাপারে চীনের প্রতি অভিযোগ করে আসছে। সম্প্রতি জার্মানির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে চীনের সমালোচনা করেছিল। তবে দাসত্বের বিষয়টি এবারই সামনে এলো।

গোটা বিশ্বের ২০ শতাংশ তুলা উৎপাদন হয় চীনের শিনজিয়াং প্রদেশে। চীন এই তুলা রফতানি করে পৃথিবীর বিভিন্ন দেশে। শিনজিয়াং প্রদেশের তুলা কিনে নেয় এডিডাস, নাইক ও গ্যাপের মতো সংস্থাগুলো। তবে অধিকার রক্ষাকারী সংস্থাগুলো বলছে, সেই সংস্থাগুলো এসব ব্যাপারে জেনেও চীনের কাছ থেকে তুলা কিনছে। অবিলম্বে তা বন্ধ করা উচিত।

মিউনিখে অবস্থিত উইঘুর মুসলিম কংগ্রেসের প্রেসিডেন্ট ইসা জানিয়েছেন, শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার ও গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে আগেই মামলা করেছিলেন তারা। এ বার দাসত্ব নিয়ে নতুন করে মামলা করা হবে। সূত্র : ডয়েচে ভেলে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা