আন্তর্জাতিক

ডাস্টবিনে পাওয়া গেলো কোটি টাকা মূল্যের পেইন্টিং

আন্তর্জাতিক ডেস্ক : ফরাসি চিত্রশিল্পী ইয়েভেস টাক্সগুর আঁকা ২ লাখ ৮০ হাজার ইউরো বা ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের একটি পেইন্টিং ড্যুসেলডর্ফ বিমানবন্দরের ডাস্টবিন থেকে উদ্ধার করেছে জার্মান পুলিশ। একটি ময়লা ফেলার ডাস্টবিনের ভেতর পড়ে থাকা চিত্রকর্মটি খুঁজে পাওয়ায় মূল্যবান পেইন্টিংটি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়। খবর : ডয়েচে ভেলে।

বৃহস্পতিবার ( ১৬ ডিসেম্বর) জার্মান পুলিশ এক বিবৃতিতে জানায়, নভেম্বর মাসের শেষে এক ব্যবসায়ী ড্যুসেলডর্ফ বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে পেইন্টিংটি ফেলে যায়। এক ব্যবসায়ী তেলআবিব যাওয়ার জন্য বিমানে ওঠার আগে বোর্ডিংয়ের সময় জানান যে, এয়ারপোর্টে ভুলে পেইন্টিংটি ফেলে এসেছেন।

বিমান ইসরাইলে অবতরণ করার সাথে সাথেই তিনি ড্যুসেলডর্ফের পুলিশের সাথে যোগাযোগ করেন। পুলিশ স্টেশনে খবরটি জানানোর পর এয়ারপোর্টের ক্লিনিং বা পরিচ্ছন্নতা বিভাগের সাথে যোগাযোগ করে তা খোঁজার পর অবশেষে পেইন্টিংটি পাওয়া যায় কাগজ ফেলার বিনের ভেতর।

ছবিটি পাওয়ার পর পুলিশের মুখপাত্র আন্দ্রে হার্টভিগ বলেন, এটা এ বছর আমাদের সবচেয়ে আনন্দের খবরগুলোর একটি। স্যুরিয়ালিস্ট বা পরাবাস্তববাদী চিত্রশিল্পী ইয়েভেস টাক্সগুর জন্ম ১৯০০ সালে। বুধবার মূল্যবান শিল্পকর্মটি এর প্রকৃত মালিক নিয়ে যান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা