বাইডেনকে মিচ ম্যাককনেলের অভিনন্দন 
আন্তর্জাতিক

বাইডেনকে মিচ ম্যাককনেলের অভিনন্দন 

আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের অন্যতম নেতা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী বলে পরিচিত সিনেট সদস্য মিচ ম্যাককনেল।

সোমবার ইলেক্টোরাল কলেজ থেকে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করার পর ম্যাককনেল এ প্রতিক্রিয়া জানালেন। খবর বিবিসির।

নির্বাচনে ডেমোক্র্যাট দল ৩০৬টি ও রিপাবলিকান দল ২৩২টি ভোট পেয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো নির্বাচনের ফলাফল মেনে নিতে সম্মত হননি।

সিনেটে ম্যাককনেল বলেন, ‘আমি ৩ নভেম্বরের নির্বাচনে ভিন্ন ফলাফল আশা করেছিলাম। কিন্তু কথা বলেছে ইলেক্টোরাল কলেজ। তাই আজ আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাতে চাই।’

বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারসিকেও অভিনন্দন জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের জাতি প্রথমবারের মতো একজন নারীকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। এই গর্বের অংশীদার সকল আমেরিকান।’

ম্যাককনেল জানান, তিনি বাইডেনকে ফোন করেও অভিনন্দন জানিয়েছেন এবং তারা দু’জন একসঙ্গে কাজ করবেন বলে সম্মত হয়েছেন।

এদিকে এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, তিনি ম্যাককনেলের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন। ‘এটি আরও আগে হলে আরও ভালো হতো। তবে এটি যে হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। চলুন একসঙ্গে এগিয়ে যাই। এবং যেসব বিষয়ে আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য একই সেখানে চলুন একযোগে কাজ করি,’ বলেন কমলা।

এখন ট্রাম্প সর্বশেষ যা করতে পারেন তা হলো আগামী ৬ জানুয়ারি কংগ্রেসে নির্বাচনের পরাজয় চ্যালেঞ্জ করা। কিন্তু ম্যাককনেলের দ্বারা জো বাইডেনকে মেনে নেয়ার ফলে এটিও প্রায় অর্থহীন হয়ে পড়েছে। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভের কাছে এই চ্যালেঞ্জ বাঁধার মুখে তো পড়বেই, এমনকি সিনেটেও কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেস...

সূত্রাপুরে আগুনে দগ্ধ প্রবাসীর মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘ...

দুই জানাজা শেষে অপ্রতিমের দাফন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

অপ্রতিম হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ৪২ ঘর

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে প্রায় ৪২টি ঘর ও ঘরের ভেতরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা