আন্তর্জাতিক

করোনাভাইরাস : যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূতকে তলব

ইন্টান্যাশনাল ডেস্ক:

মার্কিন সেনাবাহিনীর ওপর চীনে করোনাভাইরাস ছড়ানোর দায় চাপানোর কারনে চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাষ্ট্র। দেশটির শীর্ষস্থানীয় এক সরকারি কর্মকর্তার এমন দাবির প্রতিবাদে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান মান্দারিন ও ইংরেজি ভাষা লেখা টুইটবার্তায় দাবি করেন, মার্কিন সামরিক বাহিনীই চীনের উহানে করোনা ভাইরাস ছড়ানোর জন্য দায়ী।

তিনি বলেন, ‘শুরু থেকে কেন যুক্তরাষ্ট্রে রোগীর সংখ্যা শূন্য ছিল? সেখানে কত লোকের মধ্যে সংক্রমণ ঘটেছে? কোন হাসপাতালে তারা ভর্তি হয়েছে, সেগুলোর নাম কী? হতে পারে, মার্কিন সামরিক বাহিনীই এ মহামারী উহানে এনেছে। স্বচ্ছ হন! নিজেদের তথ্য প্রকাশ করুন। যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে!’

অপরদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চীন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে তাদের সমালোচনা ঢাকতেই মার্কিন সেনাদের ওপর দোষ দিচ্ছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম প্রাদুর্ভাব দেখা দেয় করোনা ভাইরাস সংক্রমণের। এখন পর্যন্ত বিশ্বের ১৪৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস।

করোনা ভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত এক লাখ ৪৫ হাজার ছয়শ ৮৬ জন আক্রান্ত হয়। ভাইরাস সংক্রমণের এ পর্যন্ত মৃত্যু হয় পাঁচ হাজার চারশ ৩৬ জন রোগীর।

বাংলাদেশে এখন পর্যন্ত ৩ জনের করোনা ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দু’জন ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা