আন্তর্জাতিক

ধর্ম অবমাননা বিদ্বেষ ও সহিংস উগ্রবাদকে উসকে দেয় : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে বিদ্রূপাত্মক করে কার্টুন প্রকাশকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের উগ্রবাদবিরোধী সংস্থার প্রধান মিগুয়েল অ্যাঞ্জেল মোরাটিনোস।

বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে বিভিন্ন ধর্ম ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির লোকজনকে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।

বললেন, উসকানিমূলক ব্যঙ্গচিত্র নিরপরাধ মানুষের বিরুদ্ধে সহিংসতাকে উৎসাহিত করেছে; যারা কেবল ধর্ম, বিশ্বাস ও নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে হামলার শিকার হচ্ছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য জানা গেছে।

মিগুয়েল বলেন, ধর্ম ও ধর্মীয় পবিত্রতার প্রতীককে অমর্যাদায় বিদ্বেষ ও সহিংস উগ্রবাদকে উসকে দেয়া হয়, যা সমাজকে খণ্ডিত ও মেরুকরণের দিকে ঠেলে দেয়।

নবীজিকে পরিহাস করে কার্টুনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমর্থনের কথা উল্লেখ না করেই বিবৃতিতে এমন মন্তব্য করা হয়েছে।

বাকস্বাধীনতার ক্লাসে শিক্ষার্থীদের মহানবীকে ব্যঙ্গ করে কার্টুন প্রদর্শনের পর এক শিক্ষক নিহত হওয়ার ঘটনায় ফ্রান্সের বিরূপ প্রতিক্রিয়া ও মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভের পর ইউনাইটেড নেশনস অ্যালায়েন্স অব সিভিলাইজেশনের প্রধান মিগুয়েল এ বিবৃতি দিয়েছেন।

নবীজিকে নিয়ে কার্টুন প্রকাশে জোরালো সমর্থন দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর।

জবাবে মুসলিম বিশ্ব থেকে ফরাসি পণ্য বয়কটের ডাক এসেছে। এ ঘটনার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা বিক্ষোভও দেখিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, নবী মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের জেরে ক্রমবর্ধমান উত্তেজনা ও অসহিষ্ণুতার দৃষ্টান্ত গভীর উদ্বেগের সঙ্গে নজর রাখছে জাতিসংঘের উচ্চপ্রতিনিধি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা