ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে হুথিরা

সান নিউজ অনলাইন

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হুথিরা ইয়ামেনের রাজধানী সানায় জাতিসংঘের কর্মরত বেশ কয়েকজনকে আটক করেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) হুথিদের একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

হুথিরা বছরের পর বছর ধরে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে জাতিসংঘের কর্মী এবং সাহায্য কর্মীদের বিরুদ্ধে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা গ্রেপ্তার কার্যক্রম ত্বরান্বিত করেছে।

সানার নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত সাত জন জাতিসংঘ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে।

আরেকটি হুথি সূত্র জাতিসংঘের কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে, তা কতজন সেটা নির্দিষ্ট করেনি। এ বিষয়ে এএফপির মন্তব্যের অনুরোধে জাতিসংঘ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

হুথিদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সমর্থিত সরকার। তারা এগুলোকে 'উত্তেজনা বৃদ্ধির একটি রূপ' হিসেবে মন্তব্য করেছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ১৫ জন বিদেশিসহ ২০ জন জাতিসংঘের কর্মীকে আটক রাখার পর ছেড়ে দেয় হুথিরা।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ, ভারত , চীন পর্যন্ত যে ঝড় বইছে

দ্বিতীয় মেয়াদের ক্ষমতার টেবিলে বসার দুই বছরের মাথায় এক ভয়ানক ও রাজনৈতিকভাবে...

মার্কিন কংগ্রেসে পুনর্নির্বাচিত মুসলিম নারী লতিফা সাইমন

দুর্দান্ত পুনর্নির্বাচন: ক্যালিফোর্নিয়ার ১২তম...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

শান্তকে তিন নম্বরে চান সিমন্স

╔═══════════════════════════════════════════...

ছিনতাইয়ের অভিযোগে কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুরে এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপে সংঘঠি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা