আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আড়ালে ১৫৩ টন বোমা, গাজার নিস্তব্ধতা ভাঙলেন নেতানিয়াহু নিজেই

সান নিউজ অনলাইন 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যেই গাজায় ব্যাপক বোমাবর্ষণের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের শীতকালীন অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, যুদ্ধবিরতির সময় গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েলি সেনাবাহিনী।

মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে তুরস্কের আনাদোলু এজেন্সি ও যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিডল ইস্ট আই। নেতানিয়াহুর এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, তাঁর এই স্বীকারোক্তি মূলত গাজার যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘনের প্রমাণ।

অক্টোবরের প্রথম সপ্তাহে ফিলিস্তিনি সংগঠন হামাস ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ওই চুক্তিকে তখন অনেকেই শান্তির নতুন সূচনা হিসেবে দেখেছিলেন। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলি ইঙ্গিত দিচ্ছে, আগের মতোই এই যুদ্ধবিরতিও ভঙ্গুর হয়ে পড়ছে।

নেসেট অধিবেশনে নেতানিয়াহু বলেন, “যুদ্ধবিরতির সময় আমাদের দুই সেনা নিহত হয়েছে। জবাবে আমরা ১৫৩ টন বোমা ফেলেছি এবং গাজার কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি।” বক্তব্যের সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা তাঁকে একাধিকবার বাধা দেন এবং গাজার যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য সরকারের সমালোচনা করেন।

গাজার হামাস-নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর এক সপ্তাহের মধ্যেই অন্তত ৮০ বার চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে শুধু রবিবারের হামলায়, যেদিন ১৫৩ টন বোমা ফেলা হয়। আরও অন্তত ২৩০ জন আহত হয়েছেন।

অন্যদিকে, তেল আবিবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামাস রাফায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়ে দুই সেনাকে হত্যা করেছে। তবে হামাস এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং ইসরায়েলের আগ্রাসনই সংঘাত বাড়াচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় টানা দুই বছর ধরে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৬৮ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। গাজা উপত্যকার বেশিরভাগ এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে জোর করে পুকুর ভরাটের পাঁয়তারা, প্রাণনাশের হুমকির অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর কোর্টগাঁও এলাকায় প্রায় ২'শ বছরের পুকুরের সীমানা...

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্টে নিষিদ্...

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে ১ হাজার অসহায় মানুষের চোখের লেন্সসহ ছ...

গজারিয়াতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সি এ...

উলিপুরে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন 

কুড়িগ্রামের উলিপুরে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সরকারের জি...

সেবার মান বাড়াতে ‘সালাম-ধন্যবাদ’ ব্যবহারের নির্দেশনা

সরকারি অফিসে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে আরও ভদ্র, মানবিক ও সম্মানজনক আচরণ...

চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আফসানা আক্তার রাহি (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষা...

গজারিয়াতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সি এ...

মুন্সীগঞ্জে নতুন কুঁড়িতে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা 

নতুন কুঁড়ি স্পোর্টস এর ঢাকা বিভাগের অঞ্চল প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী খেলো...

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোন দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা